বাংলাদেশ


নির্জন কুঁড়ে ঘরে জিরাতি কৃষকের মরদেহ উদ্ধার


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:৩০ মার্চ ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার

নির্জন কুঁড়ে ঘরে জিরাতি কৃষকের মরদেহ উদ্ধার

ফাইল ছবি


কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার এক জিরাতি কৃষকের মরদেহ ইটনা উপজেলার একটি হাওর এলাকার নির্জন কুঁড়ে ঘর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

রোববার (২৯ মার্চ) ইটনা উপজেলার বরইবাড়ি হাওরের ধানের জমির মধ্যে নির্মিত একটি কুঁড়ে ঘর থেকে সালেক মিয়া (৫০) নামের ওই কৃষকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের সাকুয়া গ্রামের বাসিন্দা।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সালেক মিয়া দীর্ঘদিন ধরে অন্যের জমি জিরাতি হিসেবে চাষ করতেন এবং ওই হাওর এলাকায় একটি নির্জন কুঁড়ে ঘরে বসবাস করতেন। তার বসতঘরের আশপাশে প্রায় এক কিলোমিটারের মধ্যে অন্য কোনো বসতি ছিল না।

 

ধারণা করা হচ্ছে, মৃত্যুর এক থেকে দুই দিন পর তার মরদেহটি শনাক্ত হয়। সোমবার সকালে এক কৃষক জমিতে ঘাস কাটতে গিয়ে কুঁড়ে ঘরের সামনে তাকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন।

 

পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, তার হাতে একটি মোবাইল ফোন শক্ত করে ধরা ছিল। ওই ফোন থেকে প্রথম সংরক্ষিত নম্বরে যোগাযোগ করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।

 

খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিজ গ্রামে নিয়ে আসেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। স্থানীয়দের প্রাথমিক ধারণা, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হতে পারে। মৃত্যুকালে তিনি চার সন্তান রেখে গেছেন। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

 

তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক।


সম্পর্কিত

বাংলাদেশকৃষকমরদেহ উদ্ধার

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

সীমান্ত হত্যার শেষ কোথায়, আবারও বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে খাদেমুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

ঈদুল আজহা উপলক্ষে সুন্দরায় ৭০ শতাংশ পর্যন্ত ছাড়

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে বিউটি ও লাইফস্টাইল রিটেইল চেইন সুন্দরা। ঈদ পর্যন্ত চলা এ আয়োজনে কসমেটিকস, পারফিউম, লাইফস্টাইল পণ্য ও খেলনায় থাকছে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড়।

ঘরেরবাজারের উদ্যোক্তাদের নতুন লাইফস্টাইল ও ফ্যাশন ব্র্যান্ড ‘তাবায়া’ চালু

দেশের জনপ্রিয় ই-কমার্স ও নিরাপদ খাদ্যভিত্তিক প্রতিষ্ঠান ঘরেরবাজারের উদ্যোক্তারা নতুন লাইফস্টাইল ও ফ্যাশন ব্র্যান্ড ‘তাবায়া’ চালু করেছেন।

কুষ্টিয়ায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র সাব্বির

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় স্কুলে যাওয়ার পথে মোঃ সাব্বির হোসেন (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল থেকে তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।