বাংলাদেশ


শেরপুর-৩ উপনির্বাচন: সুষ্ঠু ভোট নিশ্চিতে প্রশাসনের কঠোর প্রস্তুতি


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:২৯ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার

শেরপুর-৩ উপনির্বাচন: সুষ্ঠু ভোট নিশ্চিতে প্রশাসনের কঠোর প্রস্তুতি

ছবি: দূরবীন নিউজ


আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনকে সামনে রেখে প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

রোববার (২৯ মার্চ) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন সংশ্লিষ্ট কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন

 

সভায় জানানো হয়, যেহেতু ওইদিন জেলায় একমাত্র এই আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে, তাই আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যরা মাঠে দায়িত্ব পালন করবেন।

 

সভায় আরও উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রউফ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞা, এনএসআইয়ের উপ-পরিচালক মাহমুদ ইফতেখারুল হক, সেনা ক্যাম্পের প্রতিনিধি, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রার্থীদের প্রতিনিধিরা।

 

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি এক প্রার্থীর মৃত্যুর কারণে এই আসনের নির্বাচন স্থগিত করা হয়েছিল। এবারের উপনির্বাচনে বিএনপির মাহমুদুল হক রুবেল, জামায়াতের মাসুদুর রহমান এবং বাসদ (মার্কসবাদী) দলের মোহাম্মদ মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

শেরপুর-৩ আসনের আওতায় ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১২৮টি ভোটকেন্দ্রে ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।


সম্পর্কিত

বাংলাদেশশেরপুরভোট

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা

অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক

বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস

টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা

চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।