বাংলাদেশ


রাজারহাটে ফসলি জমির উর্বর মাটি কাটার ‘মহোৎসব’, হুমকিতে কৃষি উৎপাদন


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:২৯ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন, রবিবার

রাজারহাটে ফসলি জমির উর্বর মাটি কাটার ‘মহোৎসব’, হুমকিতে কৃষি উৎপাদন

ছবি: দূরবীন নিউজ


কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি অবাধে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে নিয়ম-নীতির তোয়াক্কা না করে এসব মাটি উত্তোলন করে ইটভাটায় সরবরাহ করছে বলে অভিযোগ করছেন কৃষকরা।

 

সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নে দেখা গেছে, দিন-রাত ভেকু (এক্সকাভেটর) মেশিন ব্যবহার করে জমির উপরিভাগের মাটি কাটা হচ্ছে। পরে ট্রলি ও ট্রাকের মাধ্যমে সেই মাটি ইটভাটায় নেওয়া হচ্ছে। বিশেষ করে চাকিরপশার ইউনিয়নের তালুক নাককাটিরহাট, গর্বের দোলা, জয়ডোবের দোলা এবং উমর মজিদ ইউনিয়নের কিশামত মেঘা এলাকায় এ কার্যক্রম বেশি লক্ষ্য করা গেছে।

 

স্থানীয় কৃষকদের অভিযোগ, জমির উর্বর স্তর কেটে নেওয়ায় ফসল উৎপাদন মারাত্মকভাবে কমে যাচ্ছে। অনেক জমিতে আগের মতো ফলন হচ্ছে না। এতে কৃষকদের আর্থিক ক্ষতির পাশাপাশি দীর্ঘমেয়াদে খাদ্য নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

 

একজন ক্ষতিগ্রস্ত কৃষক বলেন, “একবার জমির উপরিভাগের মাটি কেটে নেওয়া হলে সেই জমি আর আগের মতো উর্বর থাকে না। কয়েক বছরেও ক্ষতি পুষিয়ে ওঠা যায় না।”

 

তবে ইটভাটা সংশ্লিষ্টদের দাবি, তারা নিয়ম মেনেই মাটি সংগ্রহ করছেন এবং অভিযোগগুলো ভিত্তিহীন।

 

এ বিষয়ে কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক রেজাউল করিম জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হবে। প্রমাণ পাওয়া গেলে প্রশাসনের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

স্থানীয় সচেতন মহলের মতে, অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার এই প্রবণতা দ্রুত বন্ধ না করলে রাজারহাটের কৃষি ব্যবস্থা দীর্ঘমেয়াদে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।


সম্পর্কিত

বাংলাদেশকৃষি

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা

অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক

বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস

টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা

চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।