বাংলাদেশ


গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে কৃষককে পিটিয়ে হত্যা


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:২৭ মার্চ ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার

গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে কৃষককে পিটিয়ে হত্যা

নেত্রকোনার মদন উপজেলায় ধানখেতে গরু প্রবেশকে কেন্দ্র করে সংঘর্ষে বাচ্চু তালুকদার (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার নায়েকপুর হাওর এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত বাচ্চু তালুকদার নায়েকপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় বোরো ধান আবাদ করে আসছিলেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী মাখনা গ্রামের কিছু গরু প্রায়ই বাচ্চু তালুকদারের ধানখেতে ঢুকে ফসল নষ্ট করছিল। এ নিয়ে আগেও কয়েকবার প্রতিবেশীদের সঙ্গে কথা বললেও সমস্যার সমাধান হয়নি।

 

ঘটনার দিন বিকেলে জমিতে গিয়ে তিনি দেখতে পান, গরু ধানখেতের ব্যাপক ক্ষতি করেছে। এ নিয়ে প্রতিবাদ করলে অভিযুক্তদের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

 

অভিযোগ রয়েছে, করিল ইসলামসহ কয়েকজন বাচ্চু তালুকদারের ওপর হামলা চালিয়ে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

 

ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাত জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সম্পর্কিত

নেত্রকোনাপিটিয়ে হত্যাহত্যা

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা

অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক

বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস

টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা

চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।