বাংলাদেশ


৭ মার্চের ভাষণ শেখ মুজিব শেষ করেছিলেন জয় বাংলা, জয় পাকিস্তান বলে


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:২৬ মার্চ ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার

আপডেট:২৬ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার

৭ মার্চের ভাষণ শেখ মুজিব শেষ করেছিলেন জয় বাংলা, জয় পাকিস্তান বলে

ছবি: সংগৃহীত


মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, স্বাধীনতার ঘোষণা এবং ঐতিহাসিক ঘটনাপ্রবাহ নিয়ে নানা মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁর বক্তব্য ইতোমধ্যে নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

 

একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ৭ মার্চের ভাষণে শেখ মুজিবুর রহমান বক্তৃতা শেষ করেছিলেন “জয় বাংলা, জয় পাকিস্তান” বলে। তাঁর মতে, ওই ভাষণ ছিল স্বাধীনতার ঘোষণা নয়, বরং পাকিস্তানের কাঠামোর মধ্যেই ক্ষমতা হস্তান্তরের আহ্বান।

 

টুকু বলেন, ১৯৭১ সালের মার্চজুড়ে ঢাকা ছিল আন্দোলনে উত্তাল। ৭ মার্চের ভাষণকে তিনি গুরুত্বপূর্ণ উল্লেখ করলেও বলেন, “সেদিন স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়নি, বরং ছয় দফার ভিত্তিতে সমাধানের চেষ্টা ছিল।”

 

স্বাধীনতার ঘোষণার প্রসঙ্গে তিনি বলেন, ২৬ মার্চ সকালে জিয়াউর রহমান–এর ঘোষণাই মানুষকে নতুন করে আশার সঞ্চার করেছিল। তাঁর ভাষায়, পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই নিয়ে হতাশা কাটিয়ে মানুষের মধ্যে যুদ্ধের মনোবল তৈরি হয় এই ঘোষণার মাধ্যমে।

 

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ ছিল দলমত নির্বিশেষে একটি ‘জনযুদ্ধ’, যেখানে সাধারণ মানুষ, কৃষক-শ্রমিকসহ সব শ্রেণির মানুষ অংশগ্রহণ করেন।

 

সাক্ষাৎকারে তিনি ২৫ মার্চের ঘটনাপ্রবাহও তুলে ধরেন। তাঁর বর্ণনায়, ওই রাতেই পাকিস্তানি বাহিনীর আক্রমণের মধ্য দিয়ে কার্যত একটি নতুন রাষ্ট্রের জন্ম ঘটে। পরদিন ঢাকার পরিস্থিতিকে তিনি “ভুতুড়ে নগরী” হিসেবে উল্লেখ করেন।

 

স্বাধীনতার ইতিহাস নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে টুকু বলেন, কোনো একক ব্যক্তি বা দলের নামে মুক্তিযুদ্ধকে সীমাবদ্ধ করা উচিত নয়। তবে তাঁর মতে, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা ইতিহাস থেকে বাদ দেওয়া যাবে না।


সম্পর্কিত

শেখ মুজিব৭ মার্চপাকিস্তানবাংলাদেশ

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা

অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক

বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস

টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা

চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।