বাংলাদেশ
শেরপুরে বাসে ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য, পরে ভিডিও বার্তায় অভিযোগ প্রত্যাহার

ছবি: দূরবীন নিউজ
শেরপুরে যাত্রীবাহী একটি বাসে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঘটনার কিছু সময় পরই ভুক্তভোগী নারী নিজেই ভিডিও বার্তার মাধ্যমে অভিযোগটি প্রত্যাহার করেন, যা নিয়ে তৈরি হয়েছে নতুন প্রশ্ন।
বুধবার (২৫ মার্চ) রাতে ‘যমুনা পরিবহন’ নামের একটি বাসকে ঘিরে এ ঘটনা সামনে আসে। অভিযোগ ছিল, বাসটির সুপারভাইজার ও হেলপারসহ কয়েকজন মিলে এক নারী যাত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেছে। খবর পেয়ে স্থানীয় জনতা বাসটি আটক করে এবং পরে পুলিশ সেটিকে নিজেদের হেফাজতে নেয়।
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী শ্রীবরদী উপজেলার বাসিন্দা। তিনি ভোরে গাজীপুর এলাকা থেকে তার ছয় বছর বয়সী সন্তান ও এক আত্মীয়ের সঙ্গে বকশিগঞ্জের উদ্দেশ্যে বাসে ওঠেন। পথে টাঙ্গাইল এলাকায় আত্মীয়টি নেমে যাওয়ার সময় বাস কর্তৃপক্ষকে ওই নারীকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন।
নারীর প্রাথমিক অভিযোগ অনুযায়ী, বকশিগঞ্জ পৌঁছানোর পর তাকে অটোতে তুলে দেওয়ার কথা বলে বাসে বসিয়ে রাখা হয় এবং তার শিশুকে নিচে নামিয়ে দেওয়া হয়। এরপর বাসটি একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে কয়েকজন মিলে তাকে ধর্ষণ করে এবং প্রাণনাশের হুমকি দেয় বলে দাবি করা হয়।
ঘটনার পর ওই নারী পরিবারের সদস্যদের জানালে স্থানীয়দের সহায়তায় বিকেলে শেরপুর পৌর শহরের আখের মামুদ বাজার এলাকায় বাসটি আটক করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে এ সময় বাসের চালক ও সংশ্লিষ্টরা পালিয়ে যায় বলে জানা গেছে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভুঁইয়া বলেন, বাস আটকের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করেছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
তবে ঘটনার মোড় ঘুরে যায়, যখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে ওই নারী দাবি করেন, বাসভাড়া নিয়ে তর্কের জেরে ক্ষোভ থেকে তিনি এ অভিযোগ করেছিলেন এবং এখন তা প্রত্যাহার করছেন।
এ ঘটনায় প্রকৃত সত্য উদঘাটনে তদন্ত প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
বাংলাদেশ থেকে আরও পড়ুন
ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা
অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক
বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস
টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা
চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।







