বাংলাদেশ


পত্রিকা: ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ঢল: সড়কে চাপ বাড়লেও স্বস্তি


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:১৮ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার

পত্রিকা: ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ঢল: সড়কে চাপ বাড়লেও স্বস্তি

পত্রিকা


ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার আজকের শিরোনামগুলোতে উঠে এসেছে হরমুজ প্রণালি ঘিরে আন্তর্জাতিক উত্তেজনা, ইরান যুদ্ধ, কূটনৈতিক চাপ এবং ঈদকে সামনে রেখে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষের ঢল। নিচে আজকের উল্লেখযোগ্য কয়েকটি পত্রিকার প্রধান সংবাদ তুলে ধরা হলো-

 

যুগান্তর: ‘ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ঢল: সড়কে চাপ বাড়লেও স্বস্তি’

 

 যুগান্তর

 

ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ঢাকা থেকে ঘরমুখো মানুষের ঢল নেমেছে সড়ক, রেল ও নৌপথে। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে লাখো মানুষ ইতোমধ্যে নগর ছেড়ে নিজ নিজ গন্তব্যের পথে রওনা দিয়েছেন।

 

সড়কে যানবাহনের চাপ বাড়লেও তুলনামূলকভাবে স্বস্তিতেই যাত্রা করতে পারছেন যাত্রীরা। তবে মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন মহাসড়কে যানবাহনের সংখ্যা বেড়েছে এবং কিছু স্থানে ধীরগতির যানজটও লক্ষ্য করা গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জানিয়েছে, ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস পণ্য, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

 

এদিকে রেল ও নৌপথেও যাত্রীচাপ বেড়েছে। সদরঘাটসহ বিভিন্ন লঞ্চ টার্মিনালে যাত্রীদের উপস্থিতি বাড়তে শুরু করেছে। সংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটি যত ঘনিয়ে আসবে, যাত্রীচাপ আরও বাড়বে।

 

সমকাল: ‘দাবার ছক সাজিয়েছে ইরান-চীন!’

 

সমকাল

 

খবরে বলা হচ্ছে, কূটনৈতিক ও সামরিক উভয় দিক থেকেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে ইরানের পাশে রয়েছে চীন। এই সংঘাতকে চীন একদিকে রাজনৈতিক উত্তেজনা, অন্যদিকে সামরিক হুমকি হিসেবে দেখছে।

 

চীনের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল, যুক্তরাষ্ট্র ‘যুদ্ধে আসক্ত’ তাদের দীর্ঘ ইতিহাসে খুব অল্প সময়ই শান্তিপূর্ণ ছিল। বেইজিংয়ের দৃষ্টিতে যুক্তরাষ্ট্র একটি বৈশ্বিক হুমকি। বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে দেখা যাচ্ছে, চীন ইরানের সঙ্গে কৌশলগতভাবে যুক্ত হয়ে নতুন ধরনের যুদ্ধ পরিকল্পনা তৈরি করেছে। ইরান এখন চীনের বাইদু নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম (জিএনএসএস)-এর সঙ্গে যুক্ত, যা লক্ষ্যবস্তু নির্ধারণে তাদের সক্ষমতা বাড়িয়েছে।

 

বণিক বার্তা: ‘লেবাননে খোলা আকাশের নিচে শত শত বাংলাদেশী, যুদ্ধে হারিয়েছেন কাজ-বাসস্থান’ প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধের প্রভাব লেবাননেও ছড়িয়ে পড়েছে। ইসরায়েলের হামলায় সেখানে বহু বাংলাদেশি কর্মী কাজ ও আশ্রয় হারিয়েছেন।

 

দেশটির দক্ষিণাঞ্চলে অনেক প্রবাসী বাংলাদেশি খোলা আকাশের নিচে ঝুঁকিপূর্ণ অবস্থায় দিন কাটাচ্ছেন। তাদের অনেকেই নারী। অনেক কর্মস্থল ধ্বংস হয়ে যাওয়ায় বেতনও বাকি রয়েছে, নতুন কাজের সুযোগও নেই।

 

বর্তমানে যুদ্ধবিধ্বস্ত লেবাননে প্রায় এক লাখ বাংলাদেশি অবস্থান করছেন, যাদের অনেকেই চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

 

আজকের পত্রিকা: ‘যুদ্ধ বন্ধে ইউরোপের চাপ’

 

আজকের পত্রিকা

 

হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এই প্রণালি খুলে দিতে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চাইলেও তারা তা প্রত্যাখ্যান করেছে এবং বরং যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে।

 

জাতিসংঘও বলছে, এই সংকটের সামরিক নয়, কূটনৈতিক সমাধান প্রয়োজন। যুক্তরাষ্ট্রের ভেতরেও যুদ্ধবিরোধী চাপ বাড়ছে। ইরানে হামলার জেরে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তেলের দাম বেড়েছে। এ অবস্থায় বিভিন্ন দেশের সহায়তা চাইলেও যুক্তরাষ্ট্র প্রত্যাশিত সাড়া পায়নি।

 

মানবজমিন: ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে?’

 

মানবজমিন

 

ডিজিএফআই প্রধানের সাম্প্রতিক ভারত সফরকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক নতুন করে গুছিয়ে নেওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

 

গত কয়েক বছরের টানাপোড়েনের পর এই সফরকে অনেকেই কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনের সূচনা হিসেবে দেখছেন। বিশেষ করে রাজনৈতিক পরিবর্তনের পর সম্পর্ক নতুন বাস্তবতায় প্রবেশ করেছে।

 

কালের কণ্ঠ: ‘জুলাইযোদ্ধা নাম ভাঙিয়ে এইসব!’

 

কালের কণ্ঠ


রাজশাহীতে এক ব্যক্তি ‘জুলাইযোদ্ধা’ পরিচয় ব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও প্রভাব খাটানোর অভিযোগে আলোচনায় এসেছেন। অনুসন্ধানে তার বিরুদ্ধে নানা অনৈতিক কর্মকাণ্ডের তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আন্দোলনের পরিচয় ব্যবহার করে একটি চক্র সুবিধা নিচ্ছে।

 

প্রথম আলো: ‘সরকারের কার্যক্রম আশা জাগানিয়া, কিছু ক্ষেত্রে উদ্বেগজনক’

 

প্রথম আলো


সরকারের এক মাস পূর্তিতে বিশেষজ্ঞরা বলছেন, শুরুটা ইতিবাচক হলেও কিছু ক্ষেত্রে উদ্বেগ রয়ে গেছে। অর্থনীতি, প্রশাসন ও উন্নয়ন কার্যক্রমে নেওয়া উদ্যোগগুলো প্রশংসিত হলেও দীর্ঘমেয়াদি বাস্তবায়ন নিয়ে প্রশ্ন রয়েছে।

 

দ্য ডেইলি স্টার: ‘লটারি ব্যবস্থা বাতিল: পুরোনো ভর্তির প্রতিযোগিতা ফিরবে?’

 

দ্য ডেইলি স্টার


স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি বাতিলের চিন্তা করছে সরকার। নতুন ভর্তি পদ্ধতি নির্ধারণের আগে অভিভাবক, শিক্ষাবিদ ও সংশ্লিষ্টদের মতামত নেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এতে পুরোনো প্রতিযোগিতামূলক চাপ আবার ফিরে আসতে পারে।

 

নিউ এইজ: ‘ঈদে রাজধানী ছাড়ছে মানুষ’

 

নিউ এইজ


ঈদের ছুটির শুরুতেই রাজধানী থেকে মানুষের বাড়ি ফেরার চাপ বেড়েছে। বাসভাড়া বৃদ্ধি ও যানবাহন সংকট নিয়ে যাত্রীদের অভিযোগ রয়েছে। তবে অধিকাংশ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও কিছু এলাকায় যানজট দেখা গেছে।

 

নয়াদিগন্ত: ‘যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান’

ইরানের সর্বোচ্চ নেতা যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংঘাত এখন তৃতীয় সপ্তাহে প্রবেশ করেছে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে, দ্রুত সমাধান না হলে উত্তেজনা আরও বাড়তে পারে।


সম্পর্কিত

বাংলাদেশপত্রিকা

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা

অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক

বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস

টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা

চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।