বাংলাদেশ
নেত্রকোনায় বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ভিত্তিহীন

ছবি: সংগৃহীত
একটি জাতীয় দৈনিকসহ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গা দখলের অভিযোগ সংক্রান্ত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন নেত্রকোনার পূর্বধলা উপজেলার প্রতিষ্ঠাকালীন বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং হিরণপুর উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক কিউ. জেড. এম. রুহুল কুদ্দুস নওয়াব মাস্টার।
সোমবার (১৬ মার্চ) দুপুরে দেওয়া এক লিখিত বিবৃতিতে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে সড়ক ও জনপথ বিভাগের জমি দখল করে স্থাপনা নির্মাণের যে অভিযোগ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই।
বিবৃতিতে তিনি বলেন, তিনি কোনো সরকারি জমি দখল করেননি। বরং তার নিজস্ব ক্রয়কৃত জমির সীমানার মধ্যেই নির্মাণকাজ পরিচালিত হচ্ছে।
রুহুল কুদ্দুস নওয়াব মাস্টারের দাবি, একটি স্বার্থান্বেষী মহল ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে সংবাদটি প্রকাশ করিয়েছে, যার মাধ্যমে তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি বিষয়টি সঠিকভাবে তদন্ত করে, তবে প্রকৃত ঘটনা স্পষ্ট হয়ে যাবে। তিনি আইন ও বিধি মেনে নিজের জমিতেই নির্মাণকাজ করছেন বলে দাবি করেন।
প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তিনি ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্টদের যথাযথ তথ্য যাচাই করার আহ্বান জানান।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
বাংলাদেশ থেকে আরও পড়ুন
ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা
অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক
বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস
টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা
চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।







