বাংলাদেশ


মেডিকেলে ভুল ইনজেকশন প্রয়োগের অভিযোগ, দুই রোগীর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৫ মার্চ ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন, রবিবার

মেডিকেলে ভুল ইনজেকশন প্রয়োগের অভিযোগ, দুই রোগীর মৃত্যু

রিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল ইনজেকশন প্রয়োগের অভিযোগে দুই নারী রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (১৫ মার্চ) সকালে হাসপাতালের চতুর্থ তলার নাক, কান ও গলা (ইএনটি) বিভাগে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডারুগঞ্জ গ্রামের বাসিন্দা মান্নানের স্ত্রী শেফালী (৬০) এবং বরিশালের কাশিপুর বিমানবন্দর থানা এলাকার মৃত বাবু হাওলাদারের স্ত্রী হেলেনা (৪৫)। হাসপাতালের ইএনটি ওয়ার্ডে তারা যথাক্রমে ৭ ও ১০ নম্বর বেডে ভর্তি ছিলেন।

 

স্বজনদের অভিযোগ, শেফালীর গালে টিউমারজাতীয় সিস্ট এবং হেলেনার থাইরয়েড সমস্যার কারণে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রোববার সকালে তাদের অপারেশন হওয়ার কথা ছিল। কিন্তু অপারেশনের আগেই ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স মলিনা রানী হাওলাদার ভুলবশত তাদের শরীরে অ্যানেস্থেসিয়া ইনজেকশন প্রয়োগ করেন। ইনজেকশন দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই দুই রোগীর মৃত্যু হয় বলে অভিযোগ করেন স্বজনরা।

 

রোগীদের পরিবারের সদস্যরা জানান, ইনজেকশন দেওয়ার আগে দুই নারীই স্বাভাবিক অবস্থায় ছিলেন। ঘটনার পরপরই হাসপাতালে থাকা অন্য রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দেখা দেয়। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 

অভিযুক্ত নার্স মলিনা রানী হাওলাদার বলেন, কীভাবে এমন ঘটনা ঘটেছে তা তিনি বুঝতে পারছেন না এবং এটি তার ভুল হয়েছে বলে স্বীকার করেন।

 

হাসপাতালের পরিচালক জানান, অপারেশনের আগে নির্ধারিত নিয়ম মেনে ওষুধ প্রয়োগ করার কথা থাকলেও সংশ্লিষ্ট নার্সরা আগেই অ্যানেস্থেসিয়া ইনজেকশন প্রয়োগ করেছেন, যা দায়িত্বে গাফিলতির শামিল। বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

এ ঘটনায় সহকারী অধ্যাপক ডা. আমিনুল হককে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।


সম্পর্কিত

মৃত্যুমেডিকেল

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা

অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক

বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস

টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা

চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।