বাংলাদেশ


বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ বর-কনেসহ ১৪ জন নিহত


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:১৩ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার

বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ বর-কনেসহ ১৪ জন নিহত

বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ ১৪ জন নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত


বাগেরহাটের রামপালে নৌবাহিনীর স্টাফ বাস বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বর-কনেসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বেলাই ব্রিজ এলাকায়, খুলনা-মোংলা মহাসড়কে।

 

নিহতদের মধ্যে রয়েছেন বর সাব্বির হাওলাদার (৩০), নববধূ মারজিয়া আক্তার মিতু (২৫), মিতুর নানি আনোয়ারা (৭০), বোন লামিয়া (১২), বর বাবা আব্দুর রাজ্জাক হাওলাদার (৭০), বর ভাবি পুতুল (৩৫), বরের বোন ঐশী (৩০) ঐশীর স্বামী সামিউল। এছাড়া নিহত হয়েছেন আলিফ (১২), আব্দুল্লাহ সানি (১২), দেড় বছরের শিশু ইরাম এবং মাইক্রোবাসের চালক নাঈম (৪০)।

 

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. মেহনাজ মোশাররফ নিশ্চিত করেছেন, ১০ জনের মরদেহ সেখানে রাখা হয়েছে। বাকি চারজনের লাশ রামপাল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে রাখা হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোংলা থেকে রওনা হওয়া নৌবাহিনীর স্টাফ বাসটি বেলাই ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। উভয় যানবাহনের সামনের অংশ দুমড়েমুচড়ে পড়ে। মাইক্রোবাসটি রাস্তার পাশে ছিটকে গিয়ে দুর্ঘটনার তীব্রতা বাড়ায়।

 

বর-কনের বাড়ি খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রামে। নিহত নববধূ মারজিয়া আক্তার মিতুর মামা আবু তাহের জানান, মারজিয়ার সঙ্গে বর সাব্বিরের বিয়ে ঘটেছিল একই দিন দুপুরে। বিয়ের পর বরযাত্রীদের নিয়ে মাইক্রোবাসটি মোংলার উদ্দেশে রওনা দেয়। পথেই ঘটে এই দুঃখজনক দুর্ঘটনা।

 

কাটাখালী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কে এম হাসানুজ্জামান বলেন, মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে এই হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান।

 

রামপাল উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল জানিয়েছেন, আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের মরদেহ জেলা হাসপাতাল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে রাখা হয়েছে।


সম্পর্কিত

বাংলাদেশসড়ক দূঘটনা

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা

অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক

বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস

টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা

চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।