বাংলাদেশ


ঈদ ক্যাম্পেইনে ‘সুন্দরা’: বিউটি ও লাইফস্টাইল পণ্যে সর্বোচ্চ ৭০% ছাড়


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:০৪ মার্চ ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন, বুধবার

ঈদ ক্যাম্পেইনে ‘সুন্দরা’: বিউটি ও লাইফস্টাইল পণ্যে সর্বোচ্চ ৭০% ছাড়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিউটি ও লাইফস্টাইল রিটেইল চেইন সুন্দরা শুরু করেছে মাসব্যাপী বিশেষ ক্যাম্পেইন ‘দ্য জয় অফ ঈদ’। গত ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ আয়োজনে কসমেটিকস, পারফিউম, লাইফস্টাইল সামগ্রী ও খেলনায় থাকছে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড়।

 

ঈদকে সামনে রেখে এবার প্রতিষ্ঠানটি উন্মোচন করেছে নিজস্ব ব্র্যান্ডের মেকআপ ব্রাশ ও স্পঞ্জ লাইন ‘সুন্দরা কালেকশন’। পাশাপাশি আউটলেটগুলোতে পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন ব্র্যান্ডের পণ্য, যার মধ্যে রয়েছে Carolina Herrera, Prada, Jean Paul Gaultier, Viktor & Rolf, MAC Cosmetics, TONYMOLYYankee Candle

 

শিশুদের জন্য সুন্দরা টয়েজ সেগমেন্টে রাখা হয়েছে জনপ্রিয় খেলনা ব্র্যান্ড LEGO, BarbieHot Wheels–এর বিভিন্ন পণ্য।

 

সুন্দরার রিটেইল মার্কেটিং লিড মুনাওয়ার চৌধুরী বলেন, “ঈদ মানেই আনন্দ ভাগাভাগি। আমরা চাই, কেনাকাটার অভিজ্ঞতাও যেন উৎসবের অংশ হয়ে ওঠে।”

 

রাজধানীর বনানী, গুলশান, ধানমন্ডি ও যমুনা ফিউচার পার্কের আউটলেট ছাড়াও অফারটি পাওয়া যাচ্ছে তাদের অনলাইন প্ল্যাটফর্মে। ঈদ উপলক্ষে আউটলেটগুলোতে বিশেষ সজ্জা ও লাইভ প্রোডাক্ট ডেমোনেস্ট্রেশনের ব্যবস্থাও রাখা হয়েছে।


সম্পর্কিত

বাংলাদেশঈদসুন্দরা

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা

অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক

বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস

টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা

চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।