বাংলাদেশ


রেমিট্যান্সে বাড়তি চমক: নগদে টাকা পাঠিয়ে জিতুন দেড় ভরি স্বর্ণের হার


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:০৩ মার্চ ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার

রেমিট্যান্সে বাড়তি চমক: নগদে টাকা পাঠিয়ে জিতুন দেড় ভরি স্বর্ণের হার

প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ ক্যাম্পেইন চালু করেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান নগদ। ‘নগদ রেমিট্যান্সে জিতে নিন হার না মানা হার’ শিরোনামের এ উদ্যোগে প্রবাসীরা দেশে প্রিয়জনের নগদ ওয়ালেটে অর্থ পাঠিয়ে দেড় ভরি ওজনের স্বর্ণের হার জেতার সুযোগ পাচ্ছেন।

 

নগদ কর্তৃপক্ষ জানায়, চলতি মাসের ১৮ তারিখ থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনের আওতায় প্রবাসীরা নগদের মাধ্যমে দেশে ন্যূনতম ১০ হাজার টাকা রেমিট্যান্স পাঠালেই স্বর্ণের হার জয়ের ড্রতে অন্তর্ভুক্ত হবেন। পাশাপাশি সরকারের ঘোষিত ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনাও উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

 

ক্যাম্পেইনটি চলবে আগামী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে পাঠানো রেমিট্যান্স থেকে বিজয়ী নির্বাচন করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

 

নগদের চিফ মার্কেটিং অফিসার সাইমন ইমরান হায়দার বলেন, ঈদকে সামনে রেখে প্রবাসীরা নিয়মিতভাবেই দেশে রেমিট্যান্স পাঠান। সেই অর্থ পাঠানোর প্রক্রিয়াকে আরও আনন্দময় ও স্মরণীয় করে তুলতেই এই আয়োজন। তার ভাষ্য, রেমিট্যান্স পাঠিয়ে যদি স্বর্ণের হার জয়ের সুযোগ তৈরি হয়, তাহলে তা প্রবাসী ও তাদের পরিবারের জন্য বাড়তি আনন্দের উপলক্ষ হয়ে উঠবে।

 

প্রবাসী গ্রাহকদের অংশগ্রহণ বাড়ানো এবং বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ উৎসাহিত করাই এই উদ্যোগের লক্ষ্য বলে জানিয়েছে নগদ।


সম্পর্কিত

বাংলাদেশরেমিট্যান্সনগদ

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা

অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক

বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস

টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা

চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।