বাংলাদেশ


অস্বাস্থ্যকর পণ্য রাখায় ‘স্বপ্ন’সহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার

আপডেট:২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার

অস্বাস্থ্যকর পণ্য রাখায় ‘স্বপ্ন’সহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি: সংগৃহীত


লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজারে ‘স্বপ্ন’ সুপারশপসহ পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার ও হাবিবুর রহমান পৃথক অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, কৃষি বিপণন আইন ও বিএসটিআই আইনে এ জরিমানা আদায় করেন।

 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া জানান, পবিত্র রমজান মাস উপলক্ষে দালাল বাজারে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়। অভিযানে মূল্যতালিকা সংরক্ষণ না করায় ব্যবসায়ী মো. রুবেলকে এক হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা ও মূল্যতালিকা প্রদর্শন না করায় ব্যবসায়ী খলিলুর রহমানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর পণ্য সংরক্ষণ করায় ‘স্বপ্ন’ সুপারশপকে ১০ হাজার টাকা, বিএসটিআই আইন অনুযায়ী লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ব্যবসায়ী রাকিবুল হাসানকে ১০ হাজার টাকা এবং পণ্যের ক্রয়রশিদ সংরক্ষণ না করায় সুমাইয়া বাণিজ্যালয়কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

তিনি আরও জানান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা এবং জনস্বার্থ রক্ষায় প্রশাসনের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

 

স্বপ্ন’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাব্বির হাসান নাসির বলেন, তাদের প্রতিষ্ঠানে ৪০ হাজারের বেশি পণ্য রয়েছে। এত বিপুলসংখ্যক পণ্যের মেয়াদোত্তীর্ণের তারিখ একসঙ্গে পর্যবেক্ষণ করা সবসময় সম্ভব হয় না।

তিনি বলেন, “আমরা নিয়মিতভাবে ২–৩ জন কর্মী দিয়ে পণ্য বাছাই করাই। কোনো পণ্য মেয়াদোত্তীর্ণ হলে তা সংশ্লিষ্ট কোম্পানির কাছে ফেরত পাঠানো হয়।”

 

উল্লেখ্য, গত বছরের ৩ নভেম্বর রংপুর নগরীতে সুপারশপ ‘স্বপ্ন’-এর একটি শাখাকে লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাদের প্রতারণার অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল মামুনের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়।

 
 

সম্পর্কিত

বাংলাদেশস্বপ্নস্বপ্ন সুপারশপ

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা

অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক

বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস

টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা

চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।