বাংলাদেশ
ঢাবিতে তুরস্কের অনুদান ঘিরে রাজনৈতিক স্বার্থ হাসিলের অভিযোগ

ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুদানের মাধ্যমে বিদেশি শক্তি ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করার অভিযোগ তুলেছেন একদল রাজনৈতিক সচেতন শিক্ষার্থী।
তাদের অভিযোগ, তুরস্কের বিতর্কিত আন্তর্জাতিক সহায়তা সংস্থা টিকা’র (TIKA) অর্থায়নে নির্মিত একটি নতুন মেডিকেল সেন্টারের উদ্বোধন করে জামায়াতে ইসলামী’র ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবির। ডাকসু নির্বাচনে পর টিকা’র অর্থায়নে এই প্রকল্পের কাজ শুরু করার পেছনে বিদেশি শক্তি ব্যবহার করে মাধ্যমে রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করা হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফসার উদ্দিন বলেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের ছেলে বিলাল এরদোগান সকাল ৯টায় ব্যক্তিগত বিমানে করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। একই বিমানে তার সঙ্গে ছিলেন ফুটবলার মেসুত ওজিল এবং তুরস্কের বিতর্কিত আন্তর্জাতিক সহায়তা সংস্থা টিকা (TIKA)-এর চেয়ারম্যান আবদুল্লাহ অ্যারন।
তিনি বলেন, বিমানবন্দরে পাসপোর্ট ও কাস্টমস কার্যক্রম শেষ করে তারা সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে ওঠেন। এক ঘণ্টা পর তারা ঢাকায় টিকা’র প্রকল্প সমন্বয় কার্যালয় পরিদর্শন করেন। সেখান থেকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিকা’র অর্থায়নে নির্মিত একটি নতুন মেডিকেল সেন্টারের উদ্বোধনে যান। জানা যায়, জামায়াতে ইসলামী’র ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবির ডাকসু নির্বাচনে জয়লাভের পর টিকা’র অর্থায়নে এই প্রকল্পের কাজ শুরু হয়।
আফসার উদ্দিন বলেন, সফরের দ্বিতীয় দিন, বৃহস্পতিবার বিলাল এরদোগান কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। সেখানে তিনি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি ক্যাম্প–৯–এ তুর্কি ফিল্ড হাসপাতাল, ক্যাম্প–১৬–এ তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার বহুমুখী শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র, ক্যাম্প–৪–এ টিকা আয়োজিত তৃতীয় রোহিঙ্গা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং ক্যাম্প–৫–এ তুর্কি ধর্মীয় বিষয়ক ফাউন্ডেশনের এল শিফা মডেল গার্লস স্কুল পরিদর্শন করবেন।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক ও ডাকসু নির্বাচনে বামপন্থীদের প্যানেলে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করা এনামুল হাসান অনয় বলেন, দীর্ঘ দিন ধরেই খেয়াল করছি একটি গুপ্ত সংগঠন বিদেশি শক্তিদের মাধ্যমে রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছে। আমরা গেল বছর রমজানে অর্থ বিলির ঘটনা ঘটতে দেখেছি। এবার দেখলাম, সেই তুরষ্কের প্রেসিডেন্টের ছেলে ও একজন নামী ফুটবলারকে আনা হয়েছে সেই রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায়।
তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে বিদেশিদের ব্যবহার করার রাজনীতির নেপথ্যে অসততা রয়েছে। এটিকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানাই। আমরা মেডিকেল সেন্টারের পক্ষে, মেডিকেল সেন্টারের দাবি জানাই। কিন্তু সেটিকে কেন্দ্র করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টার সঙ্গে বিগত ফ্যাসিস্ট সরকারের উন্নয়নের কৌশলের সামঞ্জস্য রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের একজন অধ্যাপক বলেন, সাম্প্রতিককালে আমরা দেখছি, তুরস্ক তার অস্ত্র ব্যবসা ও রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন দেশকে তাদের গ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে চাচ্ছে। বাংলাদেশে তাদের সহযোগী সংগঠনগুলো একইভাবে তুরষ্কের জন্য বাংলাদেশের মাটিকে বিচরণ ক্ষেত্র হিসেবে প্রস্তুত করে দিতে চাইছে। প্রগতিশীল শক্তি এই রাজনৈতিক তৎপরতার নিন্দা জানায়। রাষ্ট্রকে এই বিষয়ে নজর দিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা বলেন, এরদোগানের ছেলে বিলাল এরদোগান এবং সাবেক জার্মান ফুটবল তারকা মেসুত ওজিলের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইসলামী ছাত্রশিবিরের ডাকসু নেতাদের সঙ্গে হঠাৎ উপস্থিতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
তিনি বলেন, এরদোগানের ছেলে ও ওজিলের উপস্থিতি সম্পর্কে অধিকাংশ শিক্ষার্থী আগে থেকে কিছুই জানতেন না। পুরো সফরসূচিই শিবির নেতারা গোপন রেখেছিলেন, যা অনেকের মতে জবাবদিহিতার সম্পূর্ণ অভাবেরই প্রমাণ। অতীতে দেশের মাটিতে বিশ্বখ্যাত ফুটবলারদের সফর সাধারণত আগাম ঘোষণা ও প্রচারণার মাধ্যমে উদযাপিত হয়েছে। ২০১১ সালে লিওনেল মেসি বাংলাদেশে এলে তা আগেই ঘোষণা ও ব্যাপকভাবে প্রচার করা হয়েছিল, যা ক্রীড়াসুলভ মনোভাবকে উৎসাহিত করেছিল।
এই শিক্ষার্থী বলেন, কিন্তু এবার বিতর্কিত ব্যক্তিত্ব এরদোগানের ছেলেকে সঙ্গে নিয়ে সাবেক জার্মান ফুটবলারের আকস্মিক ও পূর্বঘোষণাবিহীন উপস্থিতি শিক্ষার্থীদের মধ্যে সন্দেহ ও ক্ষোভের জন্ম দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সহ-সভাপতি সাদেক কায়েমকেও গতকাল শিক্ষার্থীদের অন্ধকারে রেখে এই সফর আয়োজনের পক্ষে সাফাই গাইতে দেখা গেছে। তিনি এটিকে আকস্মিকভাবে পরিকল্পিত উদ্যোগ বলে ব্যাখ্যা দেন। তবে অনেকের মতে, এটি শিক্ষার্থীদের প্রতি জবাবদিহিতা এড়িয়ে যাওয়ার এক স্বৈরতান্ত্রিক আচরণেরই বহিঃপ্রকাশ।
তিনি বলেন, শিক্ষার্থীরা ডাকসুর অন্যান্য নেতাদের বিরুদ্ধেও একই ধরনের ‘স্বৈরাচারী’ মনোভাবের অভিযোগ তুলেছেন। তাঁদের মধ্যে সর্বমিত্র চাকমার নামও উল্লেখ করা হয়, যিনি ক্যাম্পাসে প্রবেশ করা বহিরাগতদের, এমনকি শিশুদের ওপরও আক্রমণের ঘটনায় জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
সাধারণত বিশ্বখ্যাত ফুটবলাররা বিভিন্ন দেশে ক্রীড়াবোধ প্রচারের উদ্দেশ্যে সফর করেন। অনেক শিক্ষার্থীও ওজিলকে একনজর দেখার আশায় ক্যাম্পাসে গিয়েছিলেন। কিন্তু বিতর্কিত ব্যক্তিদের সঙ্গে এবং রাজনৈতিক উদ্দেশ্যে গোপন সফর পরিকল্পনা করে ওজিল সেই প্রচলিত ধারা ভেঙেছেন বলে অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষার্থী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, নিরাপত্তা বিশ্লেষকদের একাংশ রোহিঙ্গা শিবিরগুলোতে আঞ্চলিক ও বিদেশি শক্তি-সমর্থিত উগ্রপন্থি গোষ্ঠীর তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। মধ্যপ্রাচ্যে তুরস্কের উগ্র ইসলামপন্থী গোষ্ঠীগুলোর প্রতি অতীত সমর্থনের ইতিহাসের কথা উল্লেখ করে অনেকে বলছেন, ছাত্রশিবির ও রোহিঙ্গা ইস্যুতে তুরস্কের সম্পৃক্ততা সম্পর্কে স্পষ্টতার অভাব বিভিন্ন মহলে সন্দেহের জন্ম দিচ্ছে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহির শাহরিয়ার রেজা বলেন, “আমরা বিরোধিতা করেছি এবং এখনো করে আসছি। বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি গত কয়েকদিন পূর্বে ইসলামী ছাত্রশিবির, ডাকসু যেটি বলেন। তারা তুরস্কের একটি সংগঠনকে বা প্রতিষ্ঠানকে নিয়ে এসে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার সেটি তারা আধুনিক কার্যক্রম উদ্বোধন করছে। এটি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার যেটা বিশ্ববিদ্যালয়ের, এর সকল দায়িত্ব, এটিকে নির্মাণ করা বা এটিকে সংস্থা করা বা আধুনিকায়ন করা এবং এজন্য রাষ্ট্রের কাছে তিনি যথেষ্ট টাকা চাইবেন।
তিনি বলেন, রাষ্ট্র তাকে টাকা দিতে বাধ্য থাকবে। আমরা মনে করি এটি রাষ্ট্রের চরিত্র এটাই, বিশ্ববিদ্যালয়ের চরিত্রও এটাই হওয়া উচিত। কোন কর্পোরেট এনজিও এনজিও ধারার ভেতর দিয়ে বিশ্ববিদ্যালয়কে আধুনিকরণ করা হবে এর বিরোধিতা আমরা করছি।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
বাংলাদেশ থেকে আরও পড়ুন
ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা
অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক
বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস
টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা
চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।







