বাংলাদেশ


নগদ উদ্যোক্তার ‘সন্তানের কণ্ঠে কুরআন তিলাওয়াত’ প্রতিযোগিতা


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

নগদ উদ্যোক্তার ‘সন্তানের কণ্ঠে কুরআন তিলাওয়াত’ প্রতিযোগিতা

ছবি: সংগৃহীত


দেশজুড়ে ছড়িয়ে থাকা তিন লাখেরও বেশি উদ্যোক্তার (এজেন্ট) সন্তানদের অংশগ্রহণে পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। 


‘সন্তানের কণ্ঠে কুরআন তিলাওয়াত’ নামের এই প্রতিযোগিতাটির আয়োজন করছে নগদ ইসলামিক। ইতিমধ্যে প্রতিযোগিতাটি নগদ উদ্যোক্তার সন্তানদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
এই আয়োজনের মূল লক্ষ্য পবিত্র রমজান মাসের মহিমা শিশুদের মাঝে ছড়িয়ে দেওয়া এবং নতুন প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধে উৎসাহিত করা।


​প্রতিযোগিতাটি মোট তিনটি বয়সভিত্তিক বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম বিভাগে তিন থেকে ছয় বছর বয়সের শিশুরা অংশ নিতে পারবে। দ্বিতীয় বিভাগে অংশ নেবে ছয়-এর ওপর থেকে ১১ বছরের বাচ্চারা। আর তৃতীয় বিভাগের জন্য ১১-এর ওপর থেকে ১৬ বছর বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। অংশগ্রহণের নিয়ম অনুযায়ী, নগদের উদ্যোক্তারা তাদের সন্তানের পবিত্র কুরআন তিলাওয়াতের এক থেকে দুই মিনিটের একটি ভিডিও রেকর্ড করে নির্ধারিত গুগল ফর্ম লিঙ্কে আপলোড করবেন। আপলোডের সময় আরো কিছু প্রয়োজনীয় তথ্যও সেখানে প্রদান করতে হবে। এই সহজ প্রক্রিয়ার মাধ্যমে ব্যবাসায়িক কার্যক্রম পরিচালনার সুবিধার জন্য ভাগ করা দেশের ১০টি অঞ্চলের সকল নগদ উদ্যোক্তার সন্তানেরা নিজ নিজ অবস্থান থেকেই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। 


গত ৫ ফেব্রুয়ারি প্রতিযোগিতা উন্মুক্ত হওয়ার পর এ পর্যন্ত তিন হাজারেরও বেশি উদ্যোক্তার সন্তান প্রতিযোগিতায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। প্রতিদিনই নিবন্ধনের অঙ্ক বৃদ্ধি পাচ্ছে।


​প্রাপ্ত সকল ভিডিও রেকর্ডগুলো নগদ ইসলামিক-এর শরীয়াহ সুপারভাইজরি কমিটির তত্ত্বাবধানে বিচার-বিশ্লেষণের মাধ্যমে প্রথম পর্যায়ে প্রতিটি অঞ্চলের প্রতি বয়স শ্রেণী থেকে তিন জন করে মোট ৯০ জনকে নির্বাচিত করা হবে। এরমধ্যে প্রতিটি অঞ্চলের প্রতি বয়স শ্রেণীর শুধু প্রথম হিসেবে মোট ৩০ জন প্রতিযোগী ঢাকায় নগদের প্রধান কার্যালয়ে গ্র্যান্ড ফিনালেতে অংশ নেবে। আর দ্বিতীয় ও তৃতীয় হওয়া মোট ৬০ জনকে বিশেষ সনদ প্রদান করা হবে।


চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতায় প্রতিটি বয়স শ্রেণী থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ৯ জন জাতীয় পর্যায়ের বিজয়ী হবে। বিজয়ীদের আকর্ষণীয় নগদ অর্থ পুরস্কারের সঙ্গে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করবে নগদ ইসলামিক। চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত ফাইনালিস্টের সঙ্গে তাদের একজন অভিভাবককে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানাবে কর্তৃপক্ষ।


পুরো আয়োজন সম্পর্কে নগদ ইসলামিক শরীয়াহ সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম শহীদুল ইসলাম বারাকাতি বলেন, “বিগত আয়োজনের সাফল্যের ধারাবাহিকতায় আমাদের উদ্যোক্তাদের সন্তানদের জন্য আবারও এই উদ্যোগ নিয়েছি। প্রতিযোগিতাটি শিশুকে শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শিখতে সাহায্য করবে বলে আমি বিশ্বাস করি। এর মাধ্যমে ছোটবেলা থেকেই তাদের মনে ভালো কাজের প্রতি আগ্রহ তৈরি হবে এবং তারা সুন্দর ও সুশৃঙ্খল মানুষ হিসেবে গড়ে ওঠার অনুপ্রেরণা পাবে। মূলত একটি আদর্শ জীবন গড়ার প্রাথমিক অনুপ্রেরণা হিসেবেই নগদ ইসলামিক এই আয়োজনটি করে থাকে।”


এর আগেও নগদ উদ্যোক্তার সন্তানদের নিয়ে পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা “সন্তানের কণ্ঠে কুরআন তিলাওয়াত”-এর আয়োজন করা হয়। তখনো আয়োজনটি সবার মাঝে ইতিবাচক সাড়া ফেলে।


সম্পর্কিত

নগদকুরআন তিলাওয়াতবাংলাদেশ

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা

অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক

বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস

টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা

চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।