বাংলাদেশ
রাজপথ থেকে সংসদে: প্রথমবার জাতীয় সংসদে ১৮ সাবেক ছাত্রনেতা
.jpg)
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ নেতৃত্বের উল্লেখযোগ্য উত্থান লক্ষ্য করা গেছে। বিভিন্ন ছাত্র সংগঠন থেকে উঠে আসা অন্তত ১৮ জন সাবেক ছাত্রনেতা এবার প্রথমবারের মতো জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। নির্বাচনের ফল বিশ্লেষণে দেখা গেছে, এদের মধ্যে রয়েছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের সাবেক নেতা পাঁচজন, জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্রশিবির থেকে ছয়জন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পাঁচজন এবং গণসংহতি আন্দোলনের একজন নেতা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে সাবেক আট কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এর মধ্যে পাঁচজন প্রথমবার জাতীয় সংসদে যাচ্ছেন।
নির্বাচিতদের মধ্যে রয়েছেন আমান উল্লাহ আমান (ঢাকা-২), একেএম ফজলুল হক মিলন (গাজীপুর-৫), শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী (লক্ষ্মীপুর-৩), আজিজুল বারী হেলাল (খুলনা-৪), সুলতান সালাউদ্দিন টুকু (টাঙ্গাইল-৫), আমিরুল ইসলাম খান আলিম (সিরাজগঞ্জ-৫), হাবিবুর রশিদ হাবিব (ঢাকা-৯) এবং রাজীব আহসান (বরিশাল-৪)।
বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর সাবেক ছয় কেন্দ্রীয় সভাপতি এবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
তাদের মধ্যে রয়েছেন সাইফুল আলম খান মিলন (ঢাকা-১২), রফিকুল ইসলাম খান (সিরাজগঞ্জ-৪), নুরুল ইসলাম বুলবুল (চাঁপাইনবাবগঞ্জ-৩), শফিকুল ইসলাম মাসুদ (পটুয়াখালী-১), সালাহউদ্দিন আইয়ুবী (গাজীপুর-৪) এবং হাফেজ রাশেদুল ইসলাম (শেরপুর-১)।
জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নির্বাচিত ছয় সংসদ সদস্যের মধ্যে পাঁচজনই ছাত্র রাজনীতির পটভূমি থেকে উঠে এসেছেন এবং প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়েছেন।
তারা হলেন নাহিদ ইসলাম (ঢাকা-১১), আখতার হোসেন (রংপুর-৪), আবদুল হান্নান মাসউদ (নোয়াখালী-৬), হাসনাত আবদুল্লাহ (কুমিল্লা-৪) এবং আব্দুল্লাহ আল আমিন (নারায়ণগঞ্জ-৪)।
এছাড়া গণসংহতি আন্দোলন-এর প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন। তিনি ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে যুক্ত হন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এসব নেতার সংসদে প্রবেশ দলীয় ও জাতীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। রাজপথের আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা নিয়ে আইনপ্রণেতার ভূমিকায় আসা এই তরুণদের উপস্থিতি সংসদীয় বিতর্ক ও নীতিনির্ধারণ প্রক্রিয়ায় ভিন্নধর্মী প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জনপ্রিয়
সর্বশেষ
বাংলাদেশ থেকে আরও পড়ুন
ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা
অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক
বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস
টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা
চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।







