বাংলাদেশ


‘৯০ মিনিট খেলায় থাকুন, ভয় পাবেন না- মাথায় হাত দেবেন না’: নাসীরুদ্দীন পাটওয়ারী


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

‘৯০ মিনিট খেলায় থাকুন, ভয় পাবেন না- মাথায় হাত দেবেন না’: নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার শাহজাহানপুরে মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন করেছেন ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবিটি বেলা পৌনে ১২টার দিকে তোলা । ছব


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ভোটার ও সমর্থকদের উদ্দেশে বলেছেন, “৯০ মিনিট খেলায় (ভোটকেন্দ্রে) থাকুন। ভয় পাবেন না, মাথায় হাত দেবেন না।”

 

বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর শাহজাহানপুরে মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ আসনে তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস।

 

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “শাপলা কলিতে বেশি সিল পড়ার কারণে অনেকে ভয় পাচ্ছে। এ জন্য কেউ কেউ ভোটকেন্দ্র থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করতে পারে। আমরা বলব, ভোটের মাঠে থাকুন।”

 

তিনি দাবি করেন, ঢাকা-৮ আসনে ব্যাপক জনসমর্থন পাচ্ছেন। “ইনশাআল্লাহ, এখানে শাপলা কলির ভূমিধস বিজয় হবে। তবে এ বিজয় নাসীরুদ্দীন পাটওয়ারীর নয়, এ বিজয় শহীদ ওসমান হাদি ভাইয়ের,” বলেন তিনি। অনেক ভোটার শহীদ ওসমান হাদির হত্যার বিচার চেয়ে তাঁর পক্ষে ভোট দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

 

জয়ী হলে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারত্ব বরদাশত করা হবে না বলে জানান পাটওয়ারী। তিনি বলেন, “জালেমদের বাংলার জমিন থেকে উচ্ছেদ করব, মজলুমদের অধিকার প্রতিষ্ঠা করব। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না।”

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি আরও দাবি করেন, সারা দেশে ১১-দলীয় জোটের প্রার্থীরা ভালো অবস্থানে আছেন। এ ধারা অব্যাহত থাকলে জোট সরকার গঠন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

 

বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগও করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, হামলার আশঙ্কা থাকলে প্রশাসনকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রশাসন বা সেনাবাহিনীর উপস্থিতিতে কেউ আঘাত করলে ‘পাল্টা জবাব’ দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।


সম্পর্কিত

বাংলাদেশনাসীরুদ্দীন পাটওয়ারীসংসদ নির্বাচন

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা

অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক

বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস

টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা

চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।