বাংলাদেশ
ভোরেই কেন্দ্রে ভোটারের দীর্ঘ লাইন, শুরু সংসদ নির্বাচন ও গণভোট
.jpg)
ছবি: সংগৃহীত
১৫ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) একযোগে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল হতেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ করা গেছে।
রাজধানীর একাধিক কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোরের আলো ফুটতেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে পড়েছেন। অনেকে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে কেন্দ্রে আসেন। ভোট শুরুর আগেই কেন্দ্রের সামনে দীর্ঘ লাইন দেখা যায়। বিভিন্ন রাজনৈতিক দলের অস্থায়ী বুথও কেন্দ্রসংলগ্ন এলাকায় স্থাপন করা হয়েছে। সেখানে দলীয় নেতাকর্মীরা ভোটারদের তথ্য দিয়ে সহযোগিতা করছেন এবং নিজ নিজ প্রার্থীর পক্ষে ভোট ও দোয়া চাইছেন।
এবারের ভোটে দেশের প্রাপ্তবয়স্ক নাগরিকদের রায়ের ওপর নির্ভর করবে আগামী জাতীয় সংসদে কারা প্রতিনিধিত্ব করবেন এবং কোন দল বা জোট সরকার গঠন করবে। পাশাপাশি গণভোটের ফল ইতিবাচক হলে সংবিধান সংশোধন বাধ্যতামূলক হবে কি না, নাকি সংসদে সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের প্রতিশ্রুতির ভিত্তিতে বিষয়টি নির্ধারিত হবে সেটিও আজকের ভোটেই নির্ধারিত হবে।
নিবন্ধিত ৫০টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিলেও প্রধান প্রতিদ্বন্দ্বিতা বিএনপি ও জামায়াতের মধ্যে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের মধ্যেই মূল লড়াই সীমাবদ্ধ রয়েছে।
দুটি ভোট একসঙ্গে হওয়ায় সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়ের পরও যেসব ভোটার কেন্দ্রে উপস্থিত থাকবেন, তাঁদের ভোট গ্রহণ করা হবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ফল ঘোষণায় বিলম্ব হওয়ার কোনো কারণ নেই। আশা করা হচ্ছে, শুক্রবার সকালের মধ্যেই ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।
দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব আসনে মোট কেন্দ্র রয়েছে ৪২ হাজার ৬৫১টি এবং ভোটার সংখ্যা ১২ কোটি ৭২ লাখ ৯৮ হাজার ৪১৬ জন। শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে। ওই আসনে কেন্দ্র রয়েছে ১২৮টি এবং ভোটার সংখ্যা চার লাখ ১৩ হাজার ৩৭৭ জন। সেখানে পরবর্তীতে নতুন তফসিল ঘোষণা করা হবে।
জনপ্রিয়
সর্বশেষ
বাংলাদেশ থেকে আরও পড়ুন
ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা
অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক
বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস
টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা
চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।







