বাংলাদেশ
অর্থপাচারের অভিযোগ সত্ত্বেও জাতীয় রাজস্ব বোর্ড-এর সচিব হচ্ছেন এনবিআর সদস্য আল আমিন প্রামাণিক
.webp)
রাজস্ব খাতে গতি আনতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দুই ভাগে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নীতি প্রণয়ন একদিকে, আর রাজস্ব ব্যবস্থাপনা আরেক দিকে এই কাঠামোর মধ্য দিয়ে চলতি জানুয়ারিতেই বড় ধরনের রদবদল আসছে সংস্থাটিতে। দুই ভাগে বিভক্ত এনবিআরে থাকছে দুইজন সচিব। কিন্তু এই পুনর্গঠনের মধ্যেই তৈরি হয়েছে নতুন বিতর্ক।
জানা গেছে, এনবিআরের কাস্টমস- নিরীক্ষা, আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের সদস্য ড. মোহা. আল আমিন প্রামাণিক এক বিভাগের সচিব হওয়ার জন্য সক্রিয়ভাবে তৎপরতা চালাচ্ছেন। অথচ তার বিরুদ্ধেই রয়েছে গুরুতর অর্থপাচারের অভিযোগ। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর অনুসন্ধানে উঠে এসেছে, মোহা. আল আমিন প্রামাণিক অস্ট্রেলিয়ায় অবৈধভাবে পাচার করেছেন প্রায় সাড়ে চার লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে সাত কোটি টাকা।
বিএফআইইউর তথ্য অনুযায়ী, এই অর্থ অস্ট্রেলিয়ার ওয়েস্টপ্যাক ব্যাংক ও কমনওয়েলথ ব্যাংকে জমা রাখা হয়েছে। শুধু নিজের নামেই নয়, স্ত্রীর নামেও অর্থ পাচারের অভিযোগ রয়েছে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, উচ্চশিক্ষার অজুহাতে অস্ট্রেলিয়ায় গিয়ে এই অর্থ পাচার করা হয়, যেখানে তার স্ত্রীও সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ আছে।
এমন অভিযোগ থাকা সত্ত্বেও আল আমিন প্রামাণিককে এনবিআরের গুরুত্বপূর্ণ সচিব পদে বসানোর তোড়জোড় নতুন করে প্রশ্ন তুলেছে প্রশাসনের ভেতর-বাইরে। সমালোচকদের মতে যার বিরুদ্ধে অবৈধ অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগ রয়েছে, তাকে কীভাবে রাষ্ট্রের রাজস্ব প্রশাসনের শীর্ষ পদে দায়িত্ব দেওয়া যায়?
আরও উদ্বেগের বিষয় হলো, দীর্ঘদিন ধরে এই অর্থপাচারের অভিযোগ কার্যত থমকে আছে। অভিযোগ রয়েছে, প্রভাব ও অবৈধ অর্থ ব্যবহার করে রাষ্ট্রযন্ত্র ‘ম্যানেজ’ করার চেষ্টাও চলছে, যাতে করে সচিব পদটি নিশ্চিত করা যায়।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে অভিযুক্ত এনবিআর সদস্য আল আমিন প্রামাণিকের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হয়েছে, তবে তিনি কোনো সাড়া দেননি।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
বাংলাদেশ থেকে আরও পড়ুন
ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা
অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক
বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস
টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা
চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।







