বাংলাদেশ


সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দুইজনের পোড়া মরদেহ উদ্ধার


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:১৮ জানুয়ারি ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন, রবিবার

সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দুইজনের পোড়া মরদেহ উদ্ধার

সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে আবারও অজ্ঞাত পরিচয়ের দুইটি পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত ছয় মাসে একই ভবন থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।

 

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোডে অবস্থিত পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম–পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

 

পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলোর আশপাশ থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে। পরবর্তীতে অধিক তদন্তের জন্য মরদেহ দুটি ঢাকায় পাঠানো হয়েছে।

 

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির জানান, এই ঘটনার পর পরিত্যক্ত ভবনটি ও আশপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। তিনি বলেন, দ্রুতই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

 

এলাকাবাসীর অভিযোগ, ভবনটিতে দীর্ঘদিন ধরে নানা ধরনের অপকর্ম ও অপরাধমূলক কর্মকাণ্ড চললেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের দাবি, গত কয়েক মাসে একটি সংঘবদ্ধ অপরাধচক্র দূরদূরান্ত থেকে মরদেহ এনে এখানে পুড়িয়ে পরিচয় গোপনের চেষ্টা করছে। এর আগেও একই ভবন থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হলেও সেগুলোর পরিচয় শনাক্ত করা যায়নি এবং অপরাধীরাও ধরা পড়েনি।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সাভার পৌর এলাকার বিশ্ববিদ্যালয় কলেজের সামনে অবস্থিত এই পৌর কমিউনিটি সেন্টারটি ২০২৪ সালের ৫ আগস্ট অগ্নিসংযোগের পর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এরপর থেকেই ভবনটি মাদকসেবী ও অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয় বলে অভিযোগ রয়েছে।

 

বারবার একই স্থানে মরদেহ উদ্ধারের ঘটনায় দ্রুত ভবনটি ঘিরে কঠোর নিরাপত্তা ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


সম্পর্কিত

সাভারমরদেহ উদ্ধার

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা

অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক

বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস

টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা

চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।