বাংলাদেশ
ওসমান হাদির খুনিদের বিচার না হলে রাষ্ট্রকেই কাঠগড়ায় দাঁড়াতে হবে: ইসলামী ছাত্র আন্দোলন
.webp)
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি দেশে চলমান বিচারহীনতার নগ্ন বহিঃপ্রকাশ এমন মন্তব্য করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। হত্যাকাণ্ডের এক মাস পার হলেও খুনিদের বিচারের আওতায় আনতে না পারার দায় অন্তর্বর্তী সরকার ও রাষ্ট্র কোনোভাবেই এড়াতে পারে না বলেও সংগঠনটির নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
শুক্রবার বাদ জুমা ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত আধিপত্যবাদবিরোধী পদযাত্রা ও সমাবেশে এসব কথা বলেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা। তারা স্পষ্ট করে বলেন, ওসমান হাদির খুনিদের বিচার না হলে রাষ্ট্রকেই কাঠগড়ায় দাঁড়াতে হবে।
সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ বলেন, জুলাইয়ের শহীদ ও যোদ্ধাদের রক্তের ওপর দাঁড়িয়েই বর্তমান রাষ্ট্রব্যবস্থা গড়ে উঠেছে। সেই রাষ্ট্রেই যদি জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদির হত্যার বিচার না হয়, তাহলে রাষ্ট্রের নৈতিক বৈধতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। তিনি বলেন, বিচার নিশ্চিত না হলে জনগণকে আবারও রাজপথে নামতে হবে এবং তার দায় সম্পূর্ণভাবে রাষ্ট্রকেই নিতে হবে।
তিনি আরও বলেন, ফেলানী থেকে আবরার হয়ে ওসমান হাদি এই ধারাবাহিকতা প্রমাণ করে দেশে বিচারহীনতার সংস্কৃতি কতটা ভয়াবহ রূপ নিয়েছে। এই বিচারহীনতার সুযোগ নিয়েই ভিনদেশি আধিপত্যবাদ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলছে। ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী এই সময়ে দেশের স্বার্থ রক্ষায় তরুণদের আপসহীন ও দৃঢ় অবস্থান নিতে হবে বলেও তিনি আহ্বান জানান।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। তিনি বলেন, শহীদ ওসমান হাদিকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হলেও তা কখনোই সফল হবে না। যারা হাদিকে কেন্দ্র করে আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিল, আগামী দিনে জনগণ তাদেরই পাশে থাকবে। অবিলম্বে ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব খুনিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে জনগণ রাজপথেই চূড়ান্ত ফয়সালা করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
পদযাত্রা ও সমাবেশটি পরিচালনা করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ। এ সময় সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি হোসাইন ইবনে সরোয়ার, ইমরান হোসাইন নূরসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
সর্বশেষ
বাংলাদেশ থেকে আরও পড়ুন
ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা
অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক
বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস
টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা
চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।







