বাংলাদেশ
গিনেস রেকর্ড গড়া অনার এক্স৯ডি স্মার্টফোন বাজারে আনল অনার বাংলাদেশ

দেশের বাজারে নতুন স্মার্টফোন অনার এক্স৯ডি উন্মোচন করেছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ। রোববার (৪ জানুয়ারি) রাজধানীতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে স্মার্টফোনটি উন্মোচন করা হয়। টেকসই গঠন, শক্তিশালী ব্যাটারি ও উন্নত পারফরমেন্সের কারণে অনার এক্স৯ডি স্মার্টফোনটি গ্রাহকদের মধ্যে নতুন মানদণ্ড তৈরি করবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে জনপ্রিয় ক্রিকেটার সাইফ হাসানকে অনার বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়। তরুণ প্রজন্মের মধ্যে অনারের ব্র্যান্ড ভ্যালু ও আস্থা আরও জোরদার করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও, বিজনেস হেড আবদুল্লাহ আল মামুন, ডেপুটি কান্ট্রি ম্যানেজার মুজাহিদুল ইসলামসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
টেকসই ও শক্তিশালী পারফরমেন্সের কারণে ইতোমধ্যেই আন্তর্জাতিকভাবে আলোচনায় এসেছে অনার এক্স৯ডি। স্মার্টফোনটি ‘হাইয়েস্ট স্মার্টফোন ড্রপ’ ক্যাটাগরিতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে। পরীক্ষার সময় ফোনটিকে ৬.১৩৩ মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হলেও সেটি অক্ষত থাকে। এতে ফোনটির শক্তিশালী নির্মাণ ও স্থায়িত্বের বিষয়টি প্রমাণিত হয়েছে বলে জানানো হয়।
অনুষ্ঠানে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও বলেন, বিশ্বব্যাপী এবং বাংলাদেশে অনার ধারাবাহিকভাবে সফলতা অর্জন করছে। গত বছর অনার বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল ২০০ শতাংশ। এক্স সিরিজের সবচেয়ে শক্তিশালী ফোন অনার এক্স৯ডি দিয়ে এ বছরের যাত্রা শুরু করাটা আমাদের জন্য ইতিবাচক।
১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সমৃদ্ধ অনার এক্স৯ডি স্মার্টফোনটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৪৬,৯৯৯ টাকা। ৪ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত ফোনটি প্রি-বুকিং করা যাবে। আগ্রহী গ্রাহকরা এই সময়ের মধ্যে অগ্রিম বুকিংয়ের মাধ্যমে সবার আগে স্মার্টফোনটি সংগ্রহের সুযোগ পাবেন।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
বাংলাদেশ থেকে আরও পড়ুন
ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা
অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক
বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস
টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা
চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।







