বাংলাদেশ
হাদি হত্যার বিচারের দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা, শাহবাগ অবরোধ প্রত্যাহার ইনকিলাব মঞ্চের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে নতুন কর্মসূচি ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা করেছে সংগঠনটি। শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘোষণা দিয়ে রাজধানীর শাহবাগ মোড়ে চলমান অবরোধ কর্মসূচি স্থগিত করে নেতাকর্মীরা সরে যান।
বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সেখানে অবস্থান কর্মসূচি শেষে সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির ঘোষণা দেন।
এ সময় তিনি বলেন, আগামী দুই দিনের মধ্যে বাংলাদেশপন্থি সব রাজনৈতিক দলের সঙ্গে হাদি হত্যার বিচারসহ চার দফা দাবি নিয়ে আলোচনা করা হবে। তবে এসব বৈঠক গোপনে নয়, প্রকাশ্যভাবে করার আহ্বান জানান তিনি।
আবদুল্লাহ আল জাবের বলেন, আমাদের সঙ্গে যদি কেউ বৈঠকে বসতে চায়, তা অবশ্যই ওপেন হবে। কোনো সিক্রেট বৈঠক চলবে না। দিল্লির সঙ্গে কোনো গোপন আলোচনা আমরা মেনে নেব না।
তিনি আরও জানান, আগামী ৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যাকাণ্ডের চার্জশিট দাখিল করতে সরকারকে আলটিমেটাম দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে চার্জশিট না হলে এবং ২২ কর্মদিবসের মধ্যে বিচার কার্যক্রম দৃশ্যমান না হলে সরকার পতনের আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশের চারপাশে আধিপত্যবাদের চাপ রয়েছে। আমরা যেমন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলি, তেমনি ভবিষ্যতে কোনো শক্তি যদি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতে চায়, তার বিরুদ্ধেও আমরা রুখে দাঁড়াব। এই লড়াই এখনো শুরু মাত্র।
ওসমান হাদির আত্মত্যাগ স্মরণ করে তিনি বলেন, হাদি আমাদের লড়াইয়ের পথ দেখিয়ে গেছেন। এখন সেই পথ ধরেই সামনে এগিয়ে যেতে হবে। বাংলাদেশের সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে এই লড়াই চলবে, ইনশাআল্লাহ।
উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজের পর শুরু হওয়া এই অবস্থান কর্মসূচির কারণে শাহবাগ মোড়ের এক পাশের সড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। সন্ধ্যার পর কর্মসূচি স্থগিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
বাংলাদেশ থেকে আরও পড়ুন
ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা
অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক
বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস
টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা
চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।







