বাংলাদেশ


খালেদা জিয়ার মৃত্যুতে ওয়েস্টিন, শেরাটন ও হানসার সব অনুষ্ঠান বাতিল


খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত:৩১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ন, বুধবার

খালেদা জিয়ার মৃত্যুতে ওয়েস্টিন, শেরাটন ও হানসার সব অনুষ্ঠান বাতিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দ্য ওয়েস্টিন ঢাকা, শেরাটন ঢাকা ও হানসা – এ প্রিমিয়াম রেসিডেন্সের পরিচালনা ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। জাতীয় শোক পালন এবং মরহুম নেত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী ৩১ ডিসেম্বর রাত উপলক্ষে নির্ধারিত সব সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

 

এক যৌথ বিবৃতিতে জানানো হয়, দ্য ওয়েস্টিন ঢাকা, শেরাটন ঢাকা ও হানসা – এ প্রিমিয়াম রেসিডেন্সের মালিকানাধীন প্রতিষ্ঠান ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি’র পরিচালনা ও ব্যবস্থাপনা পর্ষদ বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোকাহত। একই সঙ্গে তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে।

 

এ বিষয়ে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন বলেন, জাতির এই গভীর শোকের মুহূর্তে দেশের মানুষের সঙ্গে সংহতি প্রকাশ এবং সর্বজন শ্রদ্ধেয় নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানাতেই আমরা ৩১ ডিসেম্বর রাতের জন্য আমাদের হোটেলসমূহে নির্ধারিত সব ধরনের সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিয়েছি। দেশের জনগণ, ব্যবসা ও অর্থনীতিতে তাঁর অবদান আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।

 

বিবৃতিতে আরও জানানো হয়, পরবর্তী সময়ে এ বিষয়ে কোনো নতুন সিদ্ধান্ত বা তথ্য থাকলে তা আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

 
 

সম্পর্কিত

বেগম খালেদা জিয়া

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

সীমান্ত হত্যার শেষ কোথায়, আবারও বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে খাদেমুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

ঈদুল আজহা উপলক্ষে সুন্দরায় ৭০ শতাংশ পর্যন্ত ছাড়

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে বিউটি ও লাইফস্টাইল রিটেইল চেইন সুন্দরা। ঈদ পর্যন্ত চলা এ আয়োজনে কসমেটিকস, পারফিউম, লাইফস্টাইল পণ্য ও খেলনায় থাকছে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড়।

ঘরেরবাজারের উদ্যোক্তাদের নতুন লাইফস্টাইল ও ফ্যাশন ব্র্যান্ড ‘তাবায়া’ চালু

দেশের জনপ্রিয় ই-কমার্স ও নিরাপদ খাদ্যভিত্তিক প্রতিষ্ঠান ঘরেরবাজারের উদ্যোক্তারা নতুন লাইফস্টাইল ও ফ্যাশন ব্র্যান্ড ‘তাবায়া’ চালু করেছেন।

কুষ্টিয়ায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র সাব্বির

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় স্কুলে যাওয়ার পথে মোঃ সাব্বির হোসেন (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল থেকে তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।