বাংলাদেশ
টানা তিন দিন নিকলীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, বৃষ্টির মতো ঝরছে কুয়াশা
.webp)
টানা তিন দিন ধরে কিশোরগঞ্জের নিকলী উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে। হাওর–অধ্যুষিত এই এলাকায় শীতের তীব্রতায় জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। মঙ্গলবার (আজ) সকালে নিকলীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সোমবার ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস এবং রোববার তাপমাত্রা নেমে গিয়েছিল ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার ও সোমবারের তুলনায় মঙ্গলবার তাপমাত্রা সামান্য বেড়েছে। তবে জেলার ওপর দিয়ে এখনো মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি মাসজুড়েই শীতের এই প্রভাব অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
নিকলীতে ভোর থেকে ঘন কুয়াশায় চারপাশ ঢেকে যাচ্ছে। স্থানীয়দের ভাষায়, কুয়াশা যেন বৃষ্টির মতো ঝরছে। সূর্যের দেখা মিলছে না সকাল থেকে দুপুর পর্যন্ত। হিমেল বাতাস আর কনকনে ঠান্ডায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
শীতের সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। কাজে বের হতে না পারায় দিনমজুর ও খেটে খাওয়া মানুষদের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। নিকলী নতুন বাজার এলাকার বাসিন্দা আবেদ আলী (৭০) বলেন, তিন দিন ধইরা খুব শীত। ঘর থেইকা বাইর অইতে পারি না। বৃষ্টির মতো কুয়াশা পড়ে। কামকাজ বন্ধ, খুব কষ্টে আছি।
স্থানীয় শিক্ষক হেলাল উদ্দিন জানান, অতিরিক্ত শীত ও কুয়াশার কারণে মানুষের মধ্যে এক ধরনের জড়তা নেমে এসেছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দরিদ্র মানুষরা। পাশাপাশি শীতের প্রভাব পড়ছে কৃষিকাজেও।
হাওরাঞ্চলে এখন বোরো ধান আবাদ শুরু হয়েছে। কিন্তু অতিরিক্ত ঠান্ডা ও কুয়াশার কারণে ধানের চারা নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। মৌসুমের শুরুতেই এমন শীত কৃষকদের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে।
নিকলী আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ পর্যবেক্ষক আখতার ফারুক জানান, কয়েক দিন ধরেই কিশোরগঞ্জে তাপমাত্রা নিম্নমুখী। ঘন কুয়াশা ও হিমেল বাতাসের কারণে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কমে গেছে, ফলে শীতের অনুভূতি তীব্র হচ্ছে। তিনি বলেন, আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা নিকলীতেই রেকর্ড করা হয়েছে। আপাতত মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে।
শীতের এই পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে শীতার্ত মানুষের জন্য সহায়তা বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
জনপ্রিয়
সর্বশেষ
বাংলাদেশ থেকে আরও পড়ুন
ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা
অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক
বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস
টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা
চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।







