বাংলাদেশ


সংখ্যালঘু সহিংসতা: এবার ভারতে সংখ্যালঘু হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ জানাল বাংলাদেশ


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:২৮ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন, রবিবার

সংখ্যালঘু সহিংসতা: এবার ভারতে সংখ্যালঘু হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ জানাল বাংলাদেশ

সাম্প্রতিক সময়ে ভারতে সংখ্যালঘুদের ওপর ধারাবাহিক হত্যাকাণ্ড ও সহিংস ঘটনার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। এসব ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে ঢাকা।

 

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানান। তিনি বলেন, ভারতে মুসলিম, খ্রিস্টানসহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড, গণপিটুনি, নির্বিচার আটক এবং ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়ার ঘটনাগুলো অত্যন্ত উদ্বেগজনক।

 

মাহবুবুল আলম জানান, চলতি মাসে ভারতের ওড়িশায় মুসলিম যুবক জুয়েল রানার নৃশংস হত্যা, বিহারে মুহাম্মদ আতাহার হোসেনের হত্যাকাণ্ড, কেরালায় বাংলাদেশি সন্দেহে এক নিরীহ ব্যক্তিকে হত্যা এবং বিভিন্ন অঞ্চলে মুসলিম ও খ্রিস্টানদের ওপর সংঘটিত গণপিটুনি ও সহিংসতার ঘটনা গভীরভাবে ভাবিয়ে তুলেছে বাংলাদেশকে।

 

তিনি আরও বলেন, গত সপ্তাহে বড়দিন উদযাপনের সময় ভারতের বিভিন্ন স্থানে খ্রিস্টানদের ওপর সংঘটিত গণসহিংসতার ঘটনাও বাংলাদেশের দৃষ্টি এড়ায়নি। এসব ঘটনাকে ঘৃণাজনিত অপরাধ এবং নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে চালানো সহিংসতা হিসেবে দেখছে বাংলাদেশ।

 

Related posts here

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশ আশা করে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত করবে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনবে। তিনি জোর দিয়ে বলেন, প্রতিটি দেশেরই দায়িত্ব তার সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা, মর্যাদা ও মৌলিক অধিকার নিশ্চিত করা এটি কোনো ঐচ্ছিক বিষয় নয়, বরং রাষ্ট্রের মৌলিক দায়িত্ব।

 

এই বক্তব্যের মাধ্যমে আঞ্চলিক পর্যায়ে মানবাধিকার, সংখ্যালঘু সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতের বিষয়ে বাংলাদেশের অবস্থান আবারও স্পষ্ট হলো।

 

সম্পর্কিত

সংখ্যালঘু সহিংসতাহত্যাকাণ্ডভারত

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা

অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক

বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস

টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা

চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।