বাংলাদেশ


নির্বাচন হবে উৎসবমুখর ও সবার অংশগ্রহণমূলক: ভোলায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:২৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার

নির্বাচন হবে উৎসবমুখর ও সবার অংশগ্রহণমূলক: ভোলায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

ভোলায় আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণমূলক। তিনি বলেন, প্রত্যেক নাগরিক যেন নিজের ইচ্ছেমতো ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই লক্ষ্যেই সরকার কাজ করছে। এই সরকার কোনো রাজনৈতিক দলের পক্ষে নয় এ বিষয়টি সবারই জানা।

 

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ভোলা সরকারি স্কুল মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোটের প্রচারণার অংশ হিসেবে ভোটের ক্যারাভান গাড়ির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তারা যে দাবির লক্ষ্যে আত্মত্যাগ করেছেন, সেই দাবিসমূহের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। খুব শিগগিরই সেই তালিকা জনগণের সামনে উপস্থাপন করা হবে। এরপর জনগণ সরাসরি ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোটের মাধ্যমে নিজেদের মতামত জানাবেন।

 

নির্বাচনের স্বচ্ছতা ও নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, এবারের নির্বাচনে দেশি-বিদেশি বিপুলসংখ্যক পর্যবেক্ষক উপস্থিত থাকবেন। কোনো ভোটকেন্দ্রে সহিংসতা বা অনিয়মের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হবে।

 

ভোটের ক্যারাভান উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান। এছাড়া অনুষ্ঠানে পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছারসহ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠান শেষে ভোটের ক্যারাভান জেলার বিভিন্ন এলাকায় প্রচারণা কার্যক্রম শুরু করে, যার মাধ্যমে নির্বাচন ও গণভোট বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো হবে বলে আয়োজকরা জানান।

 
 

সম্পর্কিত

নির্বাচনপররাষ্ট্র উপদেষ্টাতৌহিদ হোসেন

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা

অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক

বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস

টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা

চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।