বাংলাদেশ


ঢাকায় ফিরল জাইমা রহমানের পোষা বিড়াল ‘জেবু’


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:২৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

ঢাকায় ফিরল জাইমা রহমানের পোষা বিড়াল ‘জেবু’

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিনে ঢাকায় এসেছে আরেকটি আলোচিত নাম—জেবু। ব্যারিস্টার জাইমা রহমানের প্রিয় পোষা সাইবেরিয়ান জাতের লোমশ বিড়াল ‘জেবু’ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (ফ্লাইট নম্বর বিজি-২০২) যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, জেবু মূলত তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের পোষা প্রাণী। তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানের সঙ্গে একই ফ্লাইটে জেবুও ঢাকায় পৌঁছায়।

 

এর আগে তারেক রহমানের দেশে ফেরার কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে জেবু। ‘জেবু’ নামে চালু করা হয় একটি আলাদা ফেসবুক পেজ, যা অল্প সময়ের মধ্যেই অনলাইনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। হালকা, কৌতুকধর্মী ও স্যাটায়ার ঘরানার কনটেন্টে সাজানো এই পেজটি বিড়ালপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করে।

 

বিএনপির চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স কমিটির বিশেষ সহকারী এবং দলের কনটেন্ট জেনারেশন টিমের (সিজিটি) প্রধান সাইমুম পারভেজ পেজটির সত্যতা নিশ্চিত করে জানান, এটি একটি অফিসিয়াল উদ্যোগ। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে পেজটি ব্যাপক সাড়া ফেলেছে।

 

রাজনীতির পাশাপাশি এমন ভিন্নধর্মী ও হালকা মুহূর্ত যুক্ত হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বিষয়টিকে আনন্দের সঙ্গে গ্রহণ করছেন। রাজনৈতিক উত্তাপের মধ্যেও জেবুকে ঘিরে তৈরি হওয়া এই আলোচনা অনলাইনে খানিকটা ভিন্ন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।


সম্পর্কিত

জেবুজাইমা রহমানবিড়াল

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা

অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক

বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস

টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা

চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।