বাংলাদেশ


দীপু দাস হত্যাসহ ধারাবাহিক সহিংসতার প্রতিবাদে কুষ্টিয়ায় সনাতনী সম্প্রদায়ের মানববন্ধন


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:২৪ ডিসেম্বর ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন, বুধবার

দীপু দাস হত্যাসহ ধারাবাহিক সহিংসতার প্রতিবাদে কুষ্টিয়ায় সনাতনী সম্প্রদায়ের মানববন্ধন

ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাসকে পুড়িয়ে হত্যার ঘটনা, সনাতনী সম্প্রদায়ের ওপর ধারাবাহিক নিপীড়ন এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিসহ বিভিন্ন হত্যাকাণ্ডের প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার বিকেলে কুষ্টিয়া জেলার সকল সনাতনী সম্প্রদায়ের ব্যানারে শহরের গোপীনাথ জিউর মন্দিরের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশগ্রহণ করেন। তারা সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর দ্রুত বিচার, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানান।

 

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব ডা. পি কে সাহা। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক দেবেশ চন্দ্র সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক জয় দেব কুমার বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন, ১৯৭১ সালের পর থেকে দেশে যখনই নির্বাচন ঘনিয়ে আসে, তখনই সনাতনী সম্প্রদায়ের মানুষদের টার্গেট করে সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনা বাড়ে। দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড তারই একটি নৃশংস উদাহরণ। তারা অভিযোগ করেন, অধিকাংশ ঘটনায় সঠিক ও দৃষ্টান্তমূলক বিচার না হওয়ায় অপরাধীরা বারবার একই ধরনের অপরাধ করার সাহস পাচ্ছে।

 

বক্তারা আরও বলেন, কোনো অপরাধ সংঘটিত হলে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা উচিত। কিন্তু মব তৈরি করে প্রকাশ্যে মানুষকে পুড়িয়ে বা হত্যা করা রাষ্ট্রীয় আইন ও বিচার ব্যবস্থার চরম ব্যর্থতাকে তুলে ধরে। এতে সাধারণ মানুষের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতা আরও বেড়ে যাচ্ছে।

 

মানববন্ধনে বর্তমান ও অতীত সরকারগুলোর সমালোচনা করে বক্তারা বলেন, সংখ্যালঘু জনগোষ্ঠীর জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র বারবার ব্যর্থ হয়েছে। প্রকাশ্য দিবালোকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার ঘটনাও দেশের ভয়াবহ আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিফলন।

 

মানববন্ধন থেকে দীপু দাস, শরিফ ওসমান বিন হাদিসহ সকল হত্যাকাণ্ডের মামলা দ্রুত ট্রাইব্যুনালে এনে বিচার কার্যক্রম শুরুর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোরালো আহ্বান জানানো হয়। একই সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণের দাবি জানান বক্তারা।


সম্পর্কিত

দীপু দাস হত্যামানববন্ধন

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা

অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক

বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস

টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা

চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।