বাংলাদেশ
হাছন রাজার জীবন দর্শন সংরক্ষণে পূর্ণাঙ্গ আর্কাইভ গঠনের দাবি
.webp)
মরমি কবি হাছন রাজার ১৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা ও লোক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে গান ও আলোচনার মাধ্যমে হাছন রাজার জীবন দর্শন, ভাবধারা এবং লোকজ সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয়।
জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরীর সঞ্চালনায় আলোচনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌর কলেজের সাবেক অধ্যক্ষ শেরগুল আহমেদ, লোকগবেষক সুভাষ উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুক্লা রায়, অঞ্জন চৌধুরী, প্রসেনজিৎ দে, জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক সন্তোষ কুমার চন্দ, শ্রাবন্তী পুরকায়স্থ, সংগীতশিল্পী সোহেল রানা প্রমুখ।
বক্তারা বলেন, দেশ ও বিদেশে অনেক শিল্পী হাছন রাজার গান নিজস্ব সুরে পরিবেশন করছেন, ফলে অনেক ক্ষেত্রে তার গানের মূল ভাব ও দর্শন যথাযথভাবে প্রকাশ পাচ্ছে না। হাছন রাজার গান ও দর্শনকে সঠিকভাবে সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে প্রাতিষ্ঠানিক গবেষণা ও তথ্যভিত্তিক উদ্যোগ জরুরি।
এ সময় বক্তারা মরমি কবি হাছন রাজার জীবন দর্শন, গান ও সাহিত্য সংরক্ষণের জন্য একটি পূর্ণাঙ্গ আর্কাইভ গড়ে তোলার জোর দাবি জানান। তাদের মতে, এমন একটি আর্কাইভ হাছন রাজার ভাবধারা দেশ ও বিদেশে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয় নতুন কুঁড়ি চ্যাম্পিয়ন শুভমিতা তালুকদারের একক পরিবেশনায়। তিনি পরিবেশন করেন হাছন রাজার কালজয়ী গান ‘আহারে সোনালী বন্ধু শুনাইয়া যা মোর কথা রে’। পরে বাউল সমর উদ্দিন, বাউল তস্কির আলী, জেলা বাউল সমিতি এবং জেলা শিল্পকলা একাডেমির সংগীত দলের শিল্পীরা পর্যায়ক্রমে সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী বলেন, মরমি কবিদের জন্ম ও মৃত্যুবার্ষিকী পালনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে হাছন রাজার ১৭১তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
বাংলাদেশ থেকে আরও পড়ুন
ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা
অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক
বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস
টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা
চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।







