বাংলাদেশ
হাদির হত্যাকারীরা বিদেশে পালিয়েছে কি না, এখনো নিশ্চিত নয় পুলিশ
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ দেশ ছেড়ে অন্য কোনো দেশে পালিয়েছেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
মামলার তদন্তকারী সংস্থা গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলামের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি বাংলা। তিনি জানান, সন্দেহভাজনদের বর্তমান অবস্থান নিশ্চিত করতে তদন্ত এখনও চলমান রয়েছে।
রোববার দুপুরে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে মো. শফিকুল ইসলাম বলেন, গত আট দিনে মামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি জানান, কারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তা চিহ্নিত করা গেছে এবং যে অস্ত্র ও মোটরসাইকেল ব্যবহার করে হামলা চালানো হয়েছিল, সেগুলো ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে।
ডিবি প্রধান বলেন, মামলায় সংশ্লিষ্ট কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে পলাতক আসামিদের বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
এদিকে, রোববার সন্ধ্যার মধ্যে হত্যাকারীদের অবস্থান সম্পর্কে সুস্পষ্ট তথ্য না এলে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন বিক্ষুব্ধরা।
এই পরিস্থিতিতে রোববার সন্ধ্যায় সচিবালয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সংবাদ সম্মেলনে হাদি হত্যা মামলার তদন্তের সর্বশেষ অগ্রগতি তুলে ধরার কথা রয়েছে। তদন্তকারী সংস্থার প্রধান হিসেবে ডিবি প্রধান মো. শফিকুল ইসলামেরও সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
বাংলাদেশ থেকে আরও পড়ুন
ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা
অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক
বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস
টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা
চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।







