বাংলাদেশ


জাতিসংঘ মিশনে শহীদ কুড়িগ্রামের দুই সেনাসদস্যকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:২১ ডিসেম্বর ২০২৫, ১২:১৪ অপরাহ্ন, রবিবার

জাতিসংঘ মিশনে শহীদ কুড়িগ্রামের দুই সেনাসদস্যকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত কুড়িগ্রামের দুই সেনাসদস্য শান্ত মন্ডল ও মমিনুল ইসলামের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। রোববার রাষ্ট্রীয় ও পূর্ণ সামরিক মর্যাদায় নিজ নিজ পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

 

এর আগে রোববার সকালে ঢাকার সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে কুড়িগ্রামের এই দুই সেনাসদস্যসহ নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সামরিক হেলিকপ্টারে করে মরদেহ কুড়িগ্রামে আনা হয়। পরে অ্যাম্বুলেন্সযোগে মরদেহ পৌঁছে দেওয়া হয় তাদের নিজ নিজ বাড়িতে।

 

মরদেহ বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এলাকায় শোকের মাতম শুরু হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। আত্মীয়স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসী চোখের পানি ধরে রাখতে পারেননি। পুরো এলাকায় সৃষ্টি হয় এক হৃদয়বিদারক পরিস্থিতি।

 

নিহত সেনাসদস্য শান্ত মন্ডলের বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছাট মাধাই মন্ডলপাড়া গ্রামে। তিনি ২০১৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন। মাত্র দেড় মাস আগে তিনি শান্তিরক্ষা মিশনে যোগ দেন। এক বছর আগে তার বিয়ে হয় এবং তার স্ত্রী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।

 

অপর নিহত সেনাসদস্য মমিনুল ইসলামের বাড়ি উলিপুর উপজেলার উত্তর পান্ডুল গ্রামে। তিনি ২০০৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দেন। তার পরিবারে রয়েছেন স্ত্রী, দুই কন্যা সন্তান ও মা।

 

নিহত শান্ত মন্ডলের প্রতিবেশী সজীব ইসলাম বলেন, শান্তিরক্ষা মিশনে গিয়ে সে শহীদ হয়েছে। এত অল্প সময়ের মধ্যে তার চলে যাওয়া আমাদের জন্য মেনে নেওয়া খুব কষ্টের। তার স্ত্রী সন্তানসম্ভবা। এই দুঃসময়ে সরকার যদি পরিবারটির পাশে দাঁড়ায়, তাহলে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।

 

শান্তির বার্তা নিয়ে বিদেশের মাটিতে দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারানো এই দুই সাহসী সেনাসদস্যের মৃত্যুতে পুরো কুড়িগ্রাম জেলাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সর্বত্রই শোক, শ্রদ্ধা ও ভালোবাসার আবহ বিরাজ করছে।


সম্পর্কিত

সেনাবাহিনীজাতিসংঘশহীদ

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা

অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক

বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস

টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা

চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।