বাংলাদেশ


বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ: বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:২১ ডিসেম্বর ২০২৫, ০৭:৪০ পূর্বাহ্ন, রবিবার

বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ: বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

বাংলাদেশ–ভারত সীমান্তে অনুপ্রবেশের ঘটনায় বিজিবির হাতে এক বিএসএফ সদস্য আটক হয়েছেন। রংপুর–৫১ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আঙ্গরপোতা বিওপি এলাকায় এই ঘটনা ঘটে।

 

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, সীমান্ত পিলার ডিএএমপি ১/৭ এস–এর নিকটবর্তী ডাঙ্গাপাড়া সীমান্ত দিয়ে গরু পাচারকারীকে ধাওয়া করছিল ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার–১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পের একটি টহল দল। এ সময় ওই ক্যাম্পের কনস্টেবল বেদ প্রকাশ (বডি নম্বর ২১৩৬০০১৭৮) শূন্য লাইন অতিক্রম করে প্রায় ৫০ থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন।

 

ঘটনাটি টের পেয়ে আঙ্গরপোতা বিওপিতে দায়িত্বরত বিজিবির একটি টহল দল ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। পরে তল্লাশি চালিয়ে আটক বিএসএফ সদস্যের কাছ থেকে একটি শর্টগান, দুই রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

Related posts here

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে দহগ্রাম ফাঁড়ির ইনচার্জ তাজিরুল ইসলাম জানান, ঘন কুয়াশার কারণে গরু পাচারকারীকে ধাওয়া করতে গিয়ে বিএসএফ সদস্যটি অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আটকের পরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয় এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ শুরু হয়েছে।

 

রংপুর–৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম আল দীন জানান, ঘটনাটি নিয়ে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে আলোচনা হয়েছে। নিয়ম অনুযায়ী তিনবিঘা করিডোর এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে আটক বিএসএফ সদস্যকে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে।

 

বিজিবির একটি দায়িত্বশীল সূত্র জানায়, বিএসএফ সদস্য আটকের পর সীমান্ত এলাকায় সাময়িক উত্তেজনা দেখা দিলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। উভয় পক্ষই আন্তর্জাতিক নিয়ম ও সীমান্ত প্রটোকল অনুসরণ করে শান্তিপূর্ণভাবে বিষয়টির নিষ্পত্তির বিষয়ে একমত হয়েছে।

 

বিজিবি আরও জানিয়েছে, সীমান্তে যে কোনো ধরনের অনুপ্রবেশ বা সীমা লঙ্ঘনের ক্ষেত্রে আন্তর্জাতিক বিধি ও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। বর্তমান ঘটনাতেও সেই প্রক্রিয়াই অনুসরণ করা হচ্ছে।


সম্পর্কিত

বিজিবিবিএসএফভারত

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা

অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক

বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস

টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা

চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।