বাংলাদেশ


৫ কেজি সাইজের মস্ত বড় নবাবী শাহী জিলাপি, প্রতিদিন বিক্রি ২৫০ কেজি


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৪ মার্চ ২০২৪, ০৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার

৫ কেজি সাইজের মস্ত বড় নবাবী শাহী জিলাপি, প্রতিদিন বিক্রি ২৫০ কেজি
মস্ত বড় করাই ভর্তি তেলে, গোল গোল করে পেঁচিয়ে ডুবন্ত ঘি তে ভাজা হচ্ছে মস্ত বড় বড় আকারের জিলাপি। ভাজার পড়েই আরেকটি বিশালাকার কড়াইয়ে চিনির সিরায় ডুবিয়ে প্রস্তুত করা হচ্ছে বিক্রির জন্য। এখানে একেকটি জিলাপির ওজন ১ কেজি থেকে শুরু করে ৫ কেজি পর্যন্ত। পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিশাল আকার এই বিশেষ জিলাপির নাম হল শাহী জিলাপি বা নবাবী জিলাপি।

একসময় নবাবরা এরকম মস্ত বড় বড় সাইজের জিলাপি খেতেন বলে সেই থেকে এই জিলাপির নামকরণ করা হয় নবাবী জিলাপি বা শাহী জিলাপি। পুরান ঢাকার চকবাজারে শাহী মসজিদের সামনে বিখ্যাত ইফতারের যে বাজার বসে সেখানেই পাওয়া যায় মস্ত বড় বড় সাইজের এই জিলাপি। এই জিলাপির সাথে জড়িয়ে রয়েছে পুরান ঢাকার ঐতিহ্য। তাই সানন্দে এই  জিলাপি স্থান করে নেয় ইফতারের প্লেটে। যারা খুব মিষ্টি পছন্দ করেন তারা একাই সাভার করে দিতে পারেন এই এক কেজি সাইজের জিলাপি। কেউবা পরিবারের ৫-৭ সদস্য  মিলে শেষ করতে পারেন একটি জিলাপি।
পুরান ঢাকার নবাবী ঐতিহ্যের সাথে এই জিলাপির সম্পৃক্ত থাকায় মানুষ আনন্দে কিনছেন জিলাপিগুলো ।



এখানে এই শাহি নববী জিলাপির পাশাপাশি রয়েছে আরও নানান ধরনের জিলাপি। যেমন রয়েছে বোম্বাই জিলাপি এবং রেশমি জিলাপি । দাম এবং সাদের দিক থেকে সবগুলো জিলাপি একটির থেকে আরেকটি আলাদা। শাহী জিলাপি বা নববী জিলাপি ৩৫০ টাকা কেজি দরে,বোম্বাই জিলাপির দাম ৩০০ টাকা কেজি,রেশমি জিলাপির দাম ২৪০ টাকা কেজি দরে  বিক্রি হয় জিলাপি গুলো।


জিলাপি বিক্রেতা দূরবীন নিউজকে জানান,পুরান ঢাকার এই চকবাজারে প্রায় ৭৮ বছর থেকে বংশ-পরম্পরায় করছেন এই জিলাপির ব্যবসা।  আগে দাদা করতেন সেখান থেকে চাচা এখন নিজেই করছেন এই ব্যবসা।



জিলাপি তৈরির কারিগর জানান, রমজানের প্রথম দিনেই বিক্রি হয় প্রায় ২২০ কেজি জিলাপি। এভাবে প্রতিদিন গড়ে ২০০ কেজির ওপরে বিক্রি হয় জিলাপি এই চকবাজারের ইফতার বাজারে বলে জানান এই জিলাপি তইরির কারিগর।

কবির চৌধুরী জয়,সিনিয়র স্টাফ রিপোর্টার ,দূরবীন নিউজ      

সম্পর্কিত

খাবার

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা

অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক

বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস

টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা

চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।