বাংলাদেশের উন্নয়ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মেট্রোরেলে ভাড়া ছাড়ের দাবি জানিয়েছেন উপাচার্যসহ শিক্ষকরা
সোমবার (২৫ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টেশন থেকে উত্তরা দিয়াবাড়ি যান উপাচার্য এবং প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মকর্তারা। এ সময় উপাচার্য এ কথা জানান।
উপাচার্য বলেন, মেট্রোরেল চালু হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনের ওপর চাপ কিছুটা কমেছে। শিক্ষার্থীদের জন্য ভাড়া কমানোর বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক-কর্মকর্তাদের নিয়ে মেট্রোরেলে করে দিয়াবাড়ি যান উপাচার্য।
চলতি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টেশন চালুর পর এই প্রথম সব শিক্ষকরা একসঙ্গে উঠলেন মেট্রোরেলে। নেতৃত্বে উপাচার্য এ এস এম মাকসুদ কামাল। সকালে শতাধিক শিক্ষক-কর্মকর্তা টিএসসি স্টেশন থেকে একসঙ্গে উত্তরায় যাত্রা করেন। যাদের অনেকেই পড়াশোনা করতে বিদেশ গিয়ে সেখানকার মেট্রোতে ভ্রমণ করেছেন। তারা মেলাচ্ছিলেন দেশের প্রথম মেট্রোর সঙ্গে।
চল্লিশ মিনিটেই উত্তরা উত্তর স্টেশনে পৌঁছান সবাই। সেখানে ঘুরে দেখেন স্টেশন। অংশ নেন মতবিনিময় সভায়। সেখান থেকে আবার মেট্রেতে করেই রওনা দেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনের দিকে।
বিশ্ববিদ্যালয় স্টেশনে পৌঁছে উচ্ছ্বসিত শিক্ষক-কর্মকর্তারা। যাতায়াতে সময় সাশ্রয় করছে মেট্রোরেল, দিচ্ছে আরামদায়ক সেবা।
১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় স্টেশনটি চালুর পর থেকে মেট্রো ব্যবহারে ব্যাপক আগ্রহ দেখা যায় শিক্ষার্থীদের মধ্যে।
২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর প্রায় এক বছর পর গত ৪ নভেম্বর উদ্বোধন করা হয় আগারগাঁও থেকে মতিঝিল অংশ।
তবে প্রস্তুত না হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ কয়েকটি স্টেশন চালু হতে সময় লাগে। গত ১৩ ডিসেম্বর চালু হয় টিএসসি স্টেশন।
জনপ্রিয়
বাংলাদেশের উন্নয়ন থেকে আরও পড়ুন
পলি নেট হাউজ কৃষক ফজলুল হককে এনে দিয়েছে ব্যাপক সফলতা
শেরপুরের ঝিনাইগাতীতে পলি নেট হাউজ গড়ে তোলে কৃষক ফজলুল হকের ব্যাপক সফলতা
কক্সবাজারে সাগরের বুকে রানওয়ে! চলতি বছরেই উঠানামা করবে বিমান
প্রকল্প বাস্তবায়নকারী চীনা কোম্পানি জানিয়েছে, আগামী সেপ্টেম্বরের মধ্যেই তারা বাকি অংশের কাজও সম্পন্ন করতে চাচ্ছে। এই সময়ের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হলে, ডিসেম্বরের মধ্যেই সমুদ্রের বুকে থাকা রানওয়েতে চলাচল করতে পারবে উড়োজাহাজ।
রূপপুর যেন বাংলাদেশের মাঝে এক টুকরো রাশিয়া!
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ শুরু হওয়ার পর থেকে একটু একটু করে বদলে যেতে থাকে গ্রামের চেহারা। প্রকল্পের কাজের সঙ্গে পাল্লা দিয়ে চলতে থাকে একের পর এক উন্নয়নমূলক কর্মকাণ্ড।
উত্তরা থেকে আগারগাঁওয়ের সব স্টেশনেই থামছে মেট্রোরেল
শুক্রবার সকালে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
.jpg)







